ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে তদন্তাধীন হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শন করলেন পিবিআই সুপার

মোঃ শিহাব উদ্দিন , গোপালগঞ্জ প্রতিনিধি|| এসকেনিউজ২৪ 

গোপালগঞ্জের বিভিন্ন থানায় তদন্তাধীন ক্লু-লেস হত্যা মামলাসহ গুরুত্বপূর্ণ একাধিক মামলার তদন্তের অগ্রগতি পর্যালোচনায় আজ বৃহস্পতিবার (২ জুলাই) জেলার বিভিন্ন এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন পিবিআই গোপালগঞ্জের পুলিশ সুপার শেখ মনিরুজ্জামান মিঠু।

পিবিআই সূত্রে জানা যায়, তদন্তাধীন ও মুলতবি থাকা গুরুত্বপূর্ণ মামলাগুলোর তদন্তে গতি আনা এবং অগ্রগতি পর্যালোচনার উদ্দেশ্যে তিনি ঘটনাস্থলগুলো পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট সাক্ষীদের সঙ্গে কথা বলেন এবং মামলার বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন।

পরিদর্শন শেষে পুলিশ সুপার তদন্তকারী কর্মকর্তাদের সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত নিশ্চিত করার নির্দেশনা দেন। তিনি বলেন, তদন্তের প্রতিটি ধাপে পেশাদারিত্ব, স্বচ্ছতা এবং আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করতে হবে। একই সঙ্গে প্রাপ্ত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিলের বিষয়েও গুরুত্বারোপ করেন।

পিবিআই জানায়, আলোচিত ও গুরুত্বপূর্ণ মামলাগুলোর তদন্তে কার্যকর অগ্রগতি নিশ্চিত করতে মাঠপর্যায়ে তদারকি অব্যাহত থাকবে। প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত কার্যক্রম জোরদার করা হয়েছে।

এসকে/জিএস

আরো পড়ুন : শিক্ষক-শিক্ষার্থী; নাগরিকদের মানববন্ধনে দ্রুত বাস্তবায়নের দাবী নেত্রকোণা মেডিকেল কলেজ

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়া প্রেসক্লাবে ওসির মতবিনিময় 

গোপালগঞ্জে তদন্তাধীন হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শন করলেন পিবিআই সুপার

প্রকাশের সময় : ০৮:০৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬