ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন

কোহিনূর আলম, নিজস্ব  প্রতিনিধি || এসকেনিউজ২৪ 

নেত্রকোণার কেন্দুয়ায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৪ হাজার ১৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, ১৫৯, নেত্রকোণা-৩ (কেন্দুয়া -আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন তিনি ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী কৃষি প্রণোদনা বিতরণে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন । তিনি বলেন, অতীতে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত অনেক প্রকৃত কৃষক প্রণোদনা থেকে বঞ্চিত হয়েছেন । এবার যেনো প্রকৃত উপকারভোগীরা কোনোভাবেই বঞ্চিত না হোন, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে । তিনি আরও বলেন, মাদকের ভয়াবহতা সমাজের জন্য বড় হুমকি । এ বিষয়ে অভিভাবক, জনপ্রতিনিধি এবং উপজেলা প্রশাসনকে আরও সচেতন ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।

উদ্বোধন অনুষ্ঠান শেষে ড. রফিকুল ইসলাম হিলালী ও আমন্ত্রিত অতিথিরা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত জাতীয় ফল মেলাও পরিদর্শন করেন ।

এর আগে উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মুখলেছুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা উজ্জ্বল সাহা । এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মতিউর রহমান এবং কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মো. সেকুল ইসলাম খান ।

এ কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে গাছ ও বৃক্ষের চারা, রোপা আমনের বীজ, হাইব্রিড মরিচের বীজ, লেবুর চারা, গ্রীষ্মকালীন শাকসবজির বীজ, রাসায়নিক সারসহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয় ।

এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বরুন সরকার, উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন ভূঁঞা, সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান মজনু, কেন্দুয়া পৌর বিএনপির সভাপতি মো. খোকন আহমেদ, সাধারণ সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন খান, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই সেলিমসহ শিক্ষক, শিক্ষার্থী, কৃষক, জনপ্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন ।

এসকে/এনকে

আরো পড়ুন : কলমাকান্দায় ১ হাজার ৭০০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার, নারীসহ আটক ২ 

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

হাওরাঞ্চলে বন্যা মোকাবিলায় মোহনগঞ্জে পূর্ব প্রস্তুতি ও সাড়াদান মহড়া 

কেন্দুয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন

প্রকাশের সময় : ০৬:৪২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬