ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোণার বিভিন্ন উপজেলায় মোবাইল কোর্ট: জরিমানা, কারাদণ্ড ও অবৈধ স্থাপনা উচ্ছেদ

জ্যেষ্ঠ  প্রতিনিধি || এসকেনিউজ২৪ 

জননিরাপত্তা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা রক্ষা এবং সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে বুধবার নেত্রকোণার বিভিন্ন উপজেলায় জেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। পৃথক অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ, মাদকসেবীকে কারাদণ্ড, লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার দায়ে জরিমানা এবং অবৈধ দোকান উচ্ছেদসহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়।

দুর্গাপুর উপজেলায় দুপুর সাড়ে ১২টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও উপজেলা মৎস্য কর্মকর্তাকে সঙ্গে নিয়ে মৎস্য সংরক্ষণে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঝানজাইল বাজার থেকে প্রায় ৪০ কেজি নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৮০ হাজার টাকা।

অভিযান চলাকালে জালের বিক্রেতারা পালিয়ে যায়। পরে লাইসেন্স ছাড়া মৎস্য ও পশুখাদ্য বিক্রির দায়ে মৎস্য ও পশুখাদ্য আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় আল-ইমরান (২৮) নামে এক ব্যবসায়ীকে মোবাইল কোর্টের মাধ্যমে ২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জব্দকৃত কারেন্ট জাল পরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

একই দিন খালিয়াজুরী উপজেলার লেপসিয়া বাজারে পরিচালিত মোবাইল কোর্টে ইয়াবা সেবন করে শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার অভিযোগে একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এদিকে দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন সড়কে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় রাস্তার ওপর গড়ে ওঠা অবৈধ দোকান উচ্ছেদ করা হয় এবং জেলা প্রশাসকের কার্যালয়ের দক্ষিণ পাশে অবৈধভাবে পার্কিং করা সিএনজিচালিত অটোরিকশা সরিয়ে দেওয়া হয়। এছাড়া সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী গাড়ির নিবন্ধন ও চালকের লাইসেন্স না থাকায় দুটি মামলায় দুইজনকে মোট এক হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে অবৈধ পার্কিং থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।

জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে জুয়া, অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনসহ বিভিন্ন অপরাধ দমনে মোবাইল কোর্টের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এসকে/এনডি

আরো পড়ুন :  সাঘাটায় নাতির ধারালো অস্ত্রের হামলায় দাদি নিহত, আশঙ্কাজনক দাদা

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়া প্রেসক্লাবে ওসির মতবিনিময় 

নেত্রকোণার বিভিন্ন উপজেলায় মোবাইল কোর্ট: জরিমানা, কারাদণ্ড ও অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশের সময় : ০২:০৪:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬