ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ: পঞ্চাশোর্ধ্ব ব্যক্তির বিরুদ্ধে মামলা

  • প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময় : ০৫:০৯:২৯ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • ২৩৬ বার পঠিত হযেছে

কোহিনূর আলম, নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪ 

নেত্রকোণার কেন্দুয়ায় অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত এক শিক্ষার্থীকে পাটক্ষেতে নিয়ে ধর্ষণ /পাশবিক নির্যাতনের অভিযোগে মতি মিয়া (৫৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাত ১২ টা ৫ মিনিটে এ মামলা দায়ের করা হয় বলে নিশ্চিত করেন (মামলা নং-১ (৭) ২০২৬)  তদন্ত অফিসার এসআই মো. আনোয়ার হোসেন ।

অভিযুক্ত মতি মিয়া উপজেলার চিরাং ইউনিয়নের বাট্টা ভাটিপাড়া গ্রামের মৃত মন্নাফ হোসেনের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত সোমবার (২৯ জুন) সন্ধ্যায় উপজেলার চিরাং ইউনিয়নের বাট্টা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয় সূত্রে আরো জানা যায়, চিরাং ইউনিয়নের বাট্টা মাইজপাড়া গ্রামে তার আপন দুলাভাইয়ের বাড়িতে বেড়ানোর উদ্দেশ্যে রওনা হলে সন্ধ্যা আনুমানিক ৭:৩০ ঘটিকায় ভুক্তভোগী শিশুটি বাট্টা (ভাটিপাড়া) নামক স্থানে পৌঁছালে, পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা অভিযুক্ত মো. মতি মিয়া (৫৫) তাকে একা পেয়ে এ পাশবিক নির্যাতন চালায় ।

নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা রজু হয়েছে এবং আসামি গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে মুঠোফোনে নিশ্চিত করেন কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম।

এসকে/এনকে

আরো পড়ুন : আটপাড়ার ইউএনও’র বিরুদ্ধে কাবিখা প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

নেত্রকোনায় ৫২৫ কেজি ভারতীয় ফুচকা জব্দ, গ্রেফতার ৪

কেন্দুয়ায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ: পঞ্চাশোর্ধ্ব ব্যক্তির বিরুদ্ধে মামলা

প্রকাশের সময় : ০৫:০৯:২৯ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬