
কোহিনূর আলম, নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪
নেত্রকোনার কেন্দুয়ায় জননিরাপত্তা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা রক্ষা ও সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৩০জুন) অভিযানে নেতৃত্ব দেন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.রিফাতুল ইসলাম ।
এ সময় তাঁর নেতৃত্বে চিরাং ইউনিয়নের ভগবতীপুর গ্রামে পরিচালিত মোবাইল কোর্টে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক ব্যক্তিকে ২০০ টাকা অর্থদণ্ড ও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
একই দিনে উপজেলার নওপাড়া ইউনিয়নে ১ নম্বর খাস খতিয়ানভুক্ত সরকারি গাছ কেটে বিক্রির অভিযোগে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ১১ ধারায় পরিচালিত মোবাইল কোর্টে এক ব্যক্তিকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড এবং এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, মাদক, জুয়া, বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে । জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে ।
এসকে/এনকে
আরো পড়ুন : বিশেষ ক্ষমতা আইনে ৪২ জনের নামে মামলা
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 



















