ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বারহাট্টায় ভার্চুয়াল আয়োজনে তারেক রহমানের বক্তব্য সম্প্রচার, প্রশাসন ও বিএনপি নেতাদের অংশগ্রহণ

বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি || এসকেনিউজ২৪ 

নেত্রকোনার বারহাট্টা উপজেলার বাউসী রূপগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভার্চুয়াল বক্তব্য উপভোগ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিএনপির নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা প্রশাসক। এছাড়া উপজেলা পরিষদের প্রশাসক, পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসকসহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বারহাট্টা উপজেলা বিএনপির সভাপতি মোস্তাক আহাম্মেদ, সাধারণ সম্পাদক আশিক আহাম্মদ কমল এবং বাউসী ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের প্রত্যাশা নিয়ে বক্তব্য দেন। উপস্থিত অতিথি ও নেতাকর্মীরা মনোযোগ দিয়ে তাঁর বক্তব্য শোনেন।
আয়োজকরা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন করা হয়। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে।

এসকে/এনএন

আরো পড়ুন : সরকারি খাস জমিতে নালা নির্মাণে বাধা, যুবলীগ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়া প্রেসক্লাবে ওসির মতবিনিময় 

বারহাট্টায় ভার্চুয়াল আয়োজনে তারেক রহমানের বক্তব্য সম্প্রচার, প্রশাসন ও বিএনপি নেতাদের অংশগ্রহণ

প্রকাশের সময় : ০৮:৩৫:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬