ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে ৩ জনকে গলা কেটে হত্যা, যুবক আটক

মো: ইসমত দ্দোহা, লক্ষ্মীপুর || এসকেনিউজ২৪ 

লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের মা এবং দুই মেয়েকে গলাকেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত আরেক মেয়ের অবস্থা আশঙ্কাজনক। এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একজনকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে পৌর শহরের দেনায়েতপুর এলাকার একটি ভবন থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

দুপুরে রায়পুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. আব্দুর রাশেদুল বিষয়টি নিশ্চিত করেন।

নিহতরা হলেন— লক্ষ্মীপুরের রায়পুরে বাসিন্দা মা শাহীনুর বেগম (৩৫) এবং তার দুই মেয়ে ইকরা (১৭) ও সিফাকে (১৩) কুপিয়ে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় গুরুতর আহত আরেক মেয়ে ছায়মা (২১) আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তাদের বাড়ি কুমিল্লা জেলার হোমনা থানাধীন লটিয়া গ্রামে। শাহীনুরের স্বামীর নাম কামাল হোসেন ২০১৯ সালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। পরিবারটি লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের ধানহাটা এলাকায় ভাড়া থাকতো। প্লাস্টিক পণ্য হকারি করে বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন তারা।

রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাহারুল আলম জানান, তিন জনের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ২০১৯ সালে শাহীনুরের স্বামী মো. কামাল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। এরপর থেকে ৩ মেয়ে ও এক ছেলেকে নিয়ে শাহীনুর ওই বাসায় বসবাস করে আসছেন। সকালে তিন মেয়েসহ শাহীনুরকে নৃশংসভাবে কুপিয়ে মারাত্মক জখম করে অভিযুক্ত যুবক। এ ঘটনায় স্থানীয়রা ঘাতক যুবককে গণপিটুনি দেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সহকারি পুলিশ সুপার (রায়পুর সার্কেল) মো. আব্দুর রাশেদুল বলেন, ৩ জন নিহত হয়েছেন। তাদের মরদেহ হাসপাতালে রয়েছে। আহত একজনকে ঢাকায় পাঠানো হয়। এছাড়া অভিযুক্ত যুবককে গণপিটুনি দিয়েছে জনতা। তাকেও সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে উত্তেজিতরা ইটপাটকেল ছুঁড়লে পুলিশের ৬-৭ জন সদস্য আহত হয়।

এসকে/এলআই

আরো পড়ুন : শিবির নেতা সাইফুল্লাহ বারী হত্যা মামলার মুল আসামিদের গ্রেফতার ও ফাসির দাবিতে মানববন্ধন

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়া প্রেসক্লাবে ওসির মতবিনিময় 

লক্ষ্মীপুরে ৩ জনকে গলা কেটে হত্যা, যুবক আটক

প্রকাশের সময় : ১০:৪৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬