ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপে এক ম্যাচেই ৪ বিশ্বরেকর্ড, ইতিহাসের নতুন অধ্যায় লিখলেন মেসি

অনলাইন ডেস্ক || এসকেনিউজ২৪ 

ফুটবলের সবচেয়ে বড় আসরে আবারও নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। সোমবার (২২ জুন) টেক্সাসে অনুষ্ঠিত ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়ে আর্জেন্টিনাকে শেষ ৩২-এ তুলতে জোড়া গোল করেন তিনি। আর সেই সঙ্গে এক ম্যাচেই গড়েছেন গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের চারটি নতুন বিশ্বরেকর্ড।

মঙ্গলবার (২৩ জুন) আর্জেন্টিনার জনপ্রিয় ক্রীড়া সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস গিনেস কর্তৃপক্ষের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে।

অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে বিশ্বকাপে নিজের মোট গোলসংখ্যা ১৮-তে উন্নীত করেন মেসি। এর মাধ্যমে তিনি প্রথমে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড ভেঙে পুরুষ বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হন। পরে ব্রাজিলের নারী ফুটবল কিংবদন্তি মার্তার ১৭ গোলের রেকর্ডও অতিক্রম করে নারী-পুরুষ মিলিয়ে বিশ্বকাপ ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসন দখল করেন আর্জেন্টাইন মহাতারকা।

শুধু গোলের রেকর্ডেই নয়, বিশ্বকাপে সর্বাধিক জয়ী খেলোয়াড়দের তালিকাতেও নতুন ইতিহাস গড়েছেন মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে জয়টি ছিল বিশ্বকাপে তার ১৮তম জয়, যা ক্লোসার ১৭ জয়ের রেকর্ডকে ছাড়িয়ে গেছে।

এছাড়া ম্যাচটিতে মাঠে নামার মাধ্যমে বিশ্বকাপে তার মোট ম্যাচসংখ্যা দাঁড়িয়েছে ২৮-এ। এর ফলে জার্মানির লোথার ম্যাথিউসের রেকর্ড আরও দূরে সরিয়ে ইতিহাসের সর্বাধিক বিশ্বকাপ ম্যাচ খেলার কীর্তিও নিজের করে নেন তিনি।

চতুর্থ রেকর্ডটি আসে বিশ্বকাপে সর্বাধিক সময় মাঠে থাকার ক্ষেত্রে। ইতালির কিংবদন্তি ডিফেন্ডার পাওলো মালদিনির ২,২১৭ মিনিট খেলার রেকর্ড ভেঙে মেসির মোট সময় দাঁড়িয়েছে ২,৪৮৯ মিনিটে, যা এখন বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ।

ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে থাকা ৩৯ ছুঁইছুঁই এই তারকা আবারও প্রমাণ করলেন, বিশ্বমঞ্চে লিওনেল মেসি মানেই নতুন রেকর্ড, নতুন ইতিহাস।

এসকে/এনএম

আরো পড়ুন : নাশকতার প্রস্তুতিকালে যুবলীগ নেতা গ্রেফতার

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়া প্রেসক্লাবে ওসির মতবিনিময় 

বিশ্বকাপে এক ম্যাচেই ৪ বিশ্বরেকর্ড, ইতিহাসের নতুন অধ্যায় লিখলেন মেসি

প্রকাশের সময় : ০৩:৩৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬