ঢাকা ০৫:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গাপুরে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪ 

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় মাদক সেবনের অভিযোগে তিন ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নেত্রকোণার উদ্যোগে সোমবার (২২ জুন ২০২৬) বিকেল ৫টার দিকে দুর্গাপুর থানার দক্ষিণপাড়া আশ্রয়ণ প্রকল্প এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় আসামিদের নিজ দখলীয় বসতঘরে মাদকদ্রব্য সেবনরত অবস্থায় তাদের আটক করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- দক্ষিণপাড়া এলাকার রতন সিংয়ের ছেলে অনিক সিং (২০), দক্ষিণপাড়া আশ্রয়ণ প্রকল্প এলাকার মৃত হোসেন আলীর ছেলে মো. রফিকুল ইসলাম (৪০) এবং ঘাগড়া এলাকার মৃত আবুল কালামের ছেলে রফিকুল ইসলাম (২৭)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অনিক সিং ও রফিকুল ইসলাম (২৭)-কে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং মো. রফিকুল ইসলাম (৪০)-কে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

ঘটনাস্থলে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দুর্গাপুরের সহকারী কমিশনার (ভূমি) জনাব মো. মিজানুর রহমান অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে মোবাইল কোর্টের মাধ্যমে এ দণ্ডাদেশ প্রদান করেন। পরে কারাদণ্ডপ্রাপ্তদের নেত্রকোণা জেলা কারাগারে পাঠানো হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এসকে/এনএম

আরো পড়ুন : ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়া প্রেসক্লাবে ওসির মতবিনিময় 

দুর্গাপুরে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড

প্রকাশের সময় : ১১:৫৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬