নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় অটোরিকশার ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাচ্চু খান (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
রোববার (২১ জুন) গভীর রাতে উপজেলার পোগলা ইউনিয়নের বাহাত্তরকাহন গ্রামে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাচ্চু খান ওই গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে অটোরিকশার ব্যাটারিতে চার্জ দেওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন বাচ্চু খান। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কলমাকান্দা থানার ওসি (তদন্ত) সজল সরকার জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এসকে/এনএম
আরো পড়ুন : নেত্রকোণার ঐতিহ্যবাহী ২ বিদ্যালয়ে ৮ ক্লাবের যাত্রা শুরু, শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে নতুন উদ্যোগ
সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.