ঢাকা ০৫:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনায় চাঞ্চল্যকর চুরি মামলার রহস্য উদঘাটন: গাজীপুর থেকে ৩ চোর গ্রেপ্তার, চোরাই মালামাল উদ্ধার

নিউজ ডেস্ক || এসকেনিউজ২৪

নেত্রকোনার পূর্বধলা থানায় দায়ের করা একটি চাঞ্চল্যকর চুরি মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে গাজীপুর জেলার বিভিন্ন এলাকা থেকে তিনজন চোরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের হেফাজত থেকে বিপুল পরিমাণ চোরাই মোবাইল ফোন, মেমোরি কার্ড, চার্জার লাইট এবং গ্যাসের চুলা উদ্ধার করা হয়।

রোববার (২১ জুন) বিকেলে জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত জেলা পুলিশ সুপার হাফিজুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে বিসয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ মে ২০২৫ তারিখে পূর্বধলা উপজেলার নারান্দিয়া ইউনিয়নের সরকারি দিঘিরপাড় এলাকার একটি দোকানে সংঘটিত চুরির ঘটনায় মামলা দায়ের করা হয়। মামলার তদন্তে নেমে পূর্বধলা থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় চোরচক্রের অবস্থান শনাক্ত করে।

এরই ধারাবাহিকতায় ২০ জুন ২০২৫ বিকেলে গাজীপুর মহানগরীর বাসন থানা এলাকার ভোগড়া বাইপাস সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে তিনজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয় বিভিন্ন ব্র্যান্ডের ২২টি মোবাইল ফোন, ১২ প্যাকেট প্রোটেকশন গ্লাস, ১০টি চার্জার টর্চলাইট, ২৫টি মোবাইল চার্জারসহ মোট প্রায় ৪৩ হাজার ৫০০ টাকা মূল্যের চোরাই মালামাল।

গ্রেপ্তারকৃতরা হলেন— সুমন (১৮), কাউসার আলী (৩৫) এবং জুলহাস আকন (৩৮)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে থানার একটি বিশেষ তদন্ত দল। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

অতিরিক্ত জেলা পুলিশ সুপার হাফিজুল ইসলাম  জানান, মামলার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং পুলিশের এই সফল অভিযান প্রশংসিত হয়েছে।

এসকে/এনএম

আরো পড়ুন : সাংবাদিকদের ‘টিস্যু’ মন্তব্য অস্বীকার করলেন রাজীব তালুকদার

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়া প্রেসক্লাবে ওসির মতবিনিময় 

নেত্রকোনায় চাঞ্চল্যকর চুরি মামলার রহস্য উদঘাটন: গাজীপুর থেকে ৩ চোর গ্রেপ্তার, চোরাই মালামাল উদ্ধার

প্রকাশের সময় : ০৬:২৬:২৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬