
নিজস্ব প্রতিনিধি ||এসকেনিউজ২৪
নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) সীমান্তবর্তী এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও একটি মাইক্রোবাস জব্দ করেছে। এ সময় একজনকে আটক করা হয়েছে।
বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (১৮ জুন) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে চারুয়াপাড়া বিওপির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। অভিযানে ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের শিকারপাড়া মোড় এলাকা থেকে ১৮ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ এবং একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
অভিযান চলাকালে আনিছুর রহমান (২১) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ধোবাউড়া উপজেলার কলসিন্দুর গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে বিজিবি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চারুয়াপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এ অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত মদ ও মাইক্রোবাসসহ আটক ব্যক্তিকে ধোবাউড়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)র পরিচালক অধিনায়ক লে. কর্ণেল তৌহিদুল বারী পিএসসি জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদনা _দেলোয়ার হোসেন মাসুদ 



















