ঢাকা ০৬:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ভাইয়ের ঘরের বারান্দায় মিললো ঝুলন্ত মরদেহ

দূর্গাপুরে জমি বিরোধের জেরে রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪ 

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চণ্ডিগড় ইউনিয়নের মউ গ্রামে জমিজমা সংক্রান্ত পারিবারিক বিরোধের মধ্যে আবুল কালাম (৫৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (১৮ জুন) ভোরে তার বড় ভাইয়ের বসতঘরের বারান্দা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আবুল কালাম মউ গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। স্থানীয়দের দাবি, পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে তার বড় ভাই আব্দুল ছালামের সঙ্গে বিরোধ চলে আসছিল। এ নিয়ে দুই পরিবারের মধ্যে একাধিকবার উত্তেজনাকর পরিস্থিতিরও সৃষ্টি হয়।

স্থানীয় সূত্র জানায়, সকালে পরিবারের সদস্যরা আব্দুল ছালামের ঘরের বারান্দার ধর্নার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় আবুল কালামের ঝুলন্ত দেহ দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসে। খবর পেয়ে দুর্গাপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

ঘটনাটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে—তা নিয়ে এলাকায় নানা আলোচনা তৈরি হয়েছে। তবে পুলিশ বলছে, তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে না।

দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে জমিজমা নিয়ে দুই ভাইয়ের বিরোধের তথ্য পাওয়া গেছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে ঘটনাটির সব দিক খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
ঘটনার পর থেকে মউ গ্রামে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ পরিস্থিতির ওপর নজর রাখছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

এসকে/এনএম

আরো পড়ুন : মাছ ধরতে গিয়ে ঘরে ফেরা হলো না রাজীবের

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়া প্রেসক্লাবে ওসির মতবিনিময় 

ভাইয়ের ঘরের বারান্দায় মিললো ঝুলন্ত মরদেহ

দূর্গাপুরে জমি বিরোধের জেরে রহস্যজনক মৃত্যু

প্রকাশের সময় : ০২:৩১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬