ঢাকা ০৫:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাছ ধরতে গিয়ে ঘরে ফেরা হলো না রাজীবের

নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪ 

নেত্রকোনার মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের জয়পাশা গ্রামে বজ্রপাতে রাজিব (২৪) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৮ জুন) ভোরে নিজ বাড়ির পাশ থেকে মাছ ধরার ফাঁদ (বাইর) তুলতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হন তিনি।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, জয়পাশা গ্রামের সোনালী মিয়ার ছেলে রাজিব ভোর প্রায় ৫টার দিকে বৃষ্টির মধ্যে বাড়ির পাশের পানিতে রাখা বাঁশ ও বেত দিয়ে তৈরি মাছ ধরার ফাঁদ তুলতে যান। এ সময় আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে আশপাশের লোকজন বিষয়টি জানতে পেরে তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

নেত্রকোণার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান জানান, বজ্রপাতে নিহত রাজিবের দাফন-কাফনের জন্য সরকারি সহায়তা হিসেবে তার পরিবারের কাছে তাৎক্ষণিকভাবে নগদ ২০ হাজার টাকা প্রদান করা হয়েছে।

এসকে/এনএন

আরো পড়ুন : ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পাশে প্রাণিসম্পদ বিভাগ

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়া প্রেসক্লাবে ওসির মতবিনিময় 

মাছ ধরতে গিয়ে ঘরে ফেরা হলো না রাজীবের

প্রকাশের সময় : ০১:১৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬