ঢাকা ০৭:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনায় ষাঁড়ের লড়াইয়ে জুয়ার আসর, পুলিশের অভিযানে আটক ১৫

ডেস্ক রিপোর্ট  || এসকেনিউজ২৪ 

নেত্রকোণার সদর উপজেলার কান্দুলিয়া কালীবাড়ী এলাকায় ষাঁড়ের লড়াইকে কেন্দ্র করে চলা কথিত জুয়ার আসরে অভিযান চালিয়ে ১৫ জনকে আটক করেছে পুলিশ। এ সময় বিপুল পরিমাণ নগদ অর্থ, একটি পিকআপ ভ্যান এবং লড়াইয়ে ব্যবহৃত একটি ষাঁড় জব্দ করা হয়।

বুধবার (১৭ জুন) ভোরে নেত্রকোণা মডেল থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। পুলিশ জানায়, নেত্রকোণা-মোহনগঞ্জ সড়কের পাশে একটি পতিত জমিতে টাকার বিনিময়ে ষাঁড়ের লড়াই আয়োজন করে জুয়া খেলা চলছিল।

অভিযানের খবর টের পেয়ে কয়েকজন ব্যক্তি একটি পিকআপ ভ্যানে করে ষাঁড় নিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে তাদের আটক করে। ঘটনাস্থল থেকে মোট ১৫ জনকে আটক করা হয়।

আটকদের দেহ তল্লাশি করে ২ লাখ ৪৩ হাজার ৬৭০ টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়া একটি পিকআপ ভ্যান ও প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের একটি ষাঁড় জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা টাকার বিনিময়ে ষাঁড়ের লড়াই পরিচালনার বিষয়টি স্বীকার করেছেন বলে দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

এ ঘটনায় ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ১১ ধারায় নেত্রকোণা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এসকে/এনএম

আরো পড়ুন : মৌলভীবাজার সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, ফ্যামিলি কার্ড বিতরণ ও রাজনৈতিক সভায় অংশগ্রহণ

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়া প্রেসক্লাবে ওসির মতবিনিময় 

নেত্রকোনায় ষাঁড়ের লড়াইয়ে জুয়ার আসর, পুলিশের অভিযানে আটক ১৫

প্রকাশের সময় : ১২:৫০:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬