ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‎মদন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদককে নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪ 

‎মাদক ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় নেত্রকোনার মদন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আনন্দ ও তাঁর ছেলে হাসান আল বান্নার বিরুদ্ধে ষড়যন্ত্র অভিযোগ দায়ের করেছে মাদক কারবারিরা।

রোববার ১৪ জুন বিকালে বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখা মিলনায়তনে হাসান আল বান্না এ ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন তিনি।

‎তিনি লিখিত বক্তব্যে বলেন, আমি ও আমার পিতা সাবেক উপজেলা চেয়ারম্যান ও বর্তমান উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ মদনে মাদকের ভয়াবহতা ও ইয়াবা সিন্ডিকেটের বিরুদ্ধে সামাজিক সচেতনতা ও প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছি।

‎তাছাড়া সমাজিক অবক্ষয় রোধে কোন অসৎ চরিত্রের মহিলা যেনো পতিতাবৃত্তি না করতে পারে। জুয়ার আসর যেনো না বসাতে পারে এ নিয়ে আমরা কাজ করে যাচ্ছি।

‎তিনি আরও বলেন, জনৈক আফরোজা খানম মিলার ছোট মেয়ের জামাই নাসির খান পাঠানের সাথে নাসিম খান দু’জন ইয়াবা সেবনসহ বিক্রি ও সাপ্লাই সিন্ডিকেটের সাথে জড়িত। তাছাড়া আমাদের বিরুদ্ধে অভিযোগ কারী কল্পনা আক্তার নাসিমের আপন ফুফাত বোন। সে পতিতাবৃত্তির সাথে জড়িত বলে এলাকাবাসীর মুখে মুখে আলোচনায় আছে।

‎ বান্না আরও বলেন, আমরা মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায়, মদনের এই ইয়াবা সিন্ডিকেট গুলোও আমাদের বিরুদ্ধে একজোট হয়েছে। তারা মিথ্যা অপবাদমূলক অভিযোগে অভিযুক্ত করে সমাজিক ও রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে।
‎যেনো আমরা মাদক ও পতিতাবৃত্তি, জুয়ার বিরুদ্ধে শক্ত অবস্থান না নেই অপপ্রচারে ভীত হয়ে থেমে যাই।

‎তিনি সাংবাদিকদের কাছে দাবী রেখে বলেন, অনুগ্রহ পূর্বক এই বিষয়টি আপনারাও অনুসন্ধান করে দেখতে পারেন। ব্যবসায়িক দোকান বাকী সংক্রান্ত ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার স্বার্থে একটি কুচক্রী মহল ও ইয়াবা বিক্রির সিন্ডিকেট অপপ্রচার করে যাচ্ছে আমি ও আমার পিতা বিরুদ্ধে। সবশেষে পবিত্র আল কুরআনের সূরা আল-আম্বিয়া ১৮ নম্বর আয়াতের উল্লেখ করেন। যার অর্থ “আমি সত্যকে মিথ্যার ওপর নিক্ষেপ করি, ফলে তা মিথ্যাকে চূর্ণ-বিচূর্ণ করে দেয় এবং নিমিষেই তা বিলুপ্ত হয়।

এসকে/এনটি

আরো পড়ুন : ফায়ার ফাইটার রাসেল এর সাহসিকতায় রক্ষা পেল জারিফ

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়া প্রেসক্লাবে ওসির মতবিনিময় 

‎মদন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদককে নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশের সময় : ০৯:৪৭:৩১ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬