ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পূর্বধলায় প্রধানমন্ত্রীর উপহারে’র ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পূর্বধলা প্রতিনিধি ||এসকেনিউজ২৪

প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনার পূর্বধলা উপজেলায় গাছের চারা বিতরণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৩ জুন) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন এবং নেত্রকোনা জেলা বন সম্প্রসারণ কেন্দ্র, নেত্রকোনা বন বিভাগের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

কর্মসূচির উদ্বোধন করেন পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম। এ সময় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের মোট ৫০০টি চারা শিক্ষার্থী, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন। এছাড়া স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে ইউএনও শফিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত পরিকল্পনা অনুযায়ী আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছ রোপণ করা হবে।

এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে পূর্বধলায় প্রথম ধাপে ৫০০টি গাছের চারা বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে আরও ৫০০টি চারা বিতরণ করা হবে বলে জানান তিনি।

এসকে/এনএন

আরো পড়ুন : গোপালগঞ্জের রঘুনাথপুর সড়ক এখন মরণফাঁদ, দ্রুত সংস্কারের দাবি

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়া প্রেসক্লাবে ওসির মতবিনিময় 

পূর্বধলায় প্রধানমন্ত্রীর উপহারে’র ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্রকাশের সময় : ১২:৩৪:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬