
কোহিনূর আলম, নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪
নেত্রকোণার কেন্দুয়ায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন, ১৫৯ নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী।
শনিবার (১৩ জুন) বেলা আড়াইটার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি ।
এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় প্রাথমিক শিক্ষা উপ-পরিচালক মুহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আ. ব. মোকতাদের বিল্লাহসহ সরকারি কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীরা।

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশ সুরক্ষার লক্ষ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনে আগামী ৫ বছরে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
উল্লেখ্য, শনিবার (১৩ জুন) কক্সবাজারের ডুলাহাজারায় আনুষ্ঠানিকভাবে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ৷
এসকে/এনকে
আরো পড়ুন : আটপাড়ায় ব্র্যাকের উদ্যোগে হাঁস-মুরগি পালন ও টিকাদান প্রশিক্ষণ
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 



















