ঢাকা ০৬:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মোহনগঞ্জের খাদ্য কর্মকর্তাকে শোকজ

সুমন মাহমুদ শেখ, মোহনগঞ্জ প্রতিনিধি || এসকেনিউজ২৪ 

দুর্নীতির অভিযোগে বদলি হওয়া নেত্রকোনা জেলার মদন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দুলাল মিয়ার পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিতর্কিত পোস্ট দেওয়ার ঘটনায় মোহনগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. হুমায়ুন খালিদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।

আজ বৃহস্পতিবার (১১ জুন ) জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোয়েতাছুর রহমান কারণ দর্শানোর নোটিশ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্প্রতি নেত্রকোনার মদন উপজেলায় আলোচিত ২০টন চাল জব্দ এবং তদন্তে গুদামে অতিরিক্ত প্রায় ৪৪ টন চাল পাওয়ার ঘটনায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দুলাল মিয়াকে বরগুনার পাথরঘাটায় বদলি করা হয়। একই ঘটনায় গুদামের অন্য কর্মকর্তা মাহমুদুল আলমকেও অন্যত্র বদলি করা হয়।

এ ঘটনার পর নিজের ফেসবুক আইডি থেকে দুলাল মিয়ার একটি পোস্ট করেন মোহনগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. হুমায়ুন খালিদ।

পোস্টে তিনি খাদ্য বিভাগের বিভিন্ন অনিয়মের ইঙ্গিত দিয়ে লেখেন, “এরকম অপরাধ কে না করে? আমিও করছি। তাহলে আমাদের সবাইকে বদলি করেন।” পাশাপাশি বদলির সিদ্ধান্ত নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। সমালোচনার মুখে তিনি ফেসবুক পোস্টটি মুছে ফেলেন।

মোহনগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. হুমায়ুন খালিদ বলেন, “জেলা খাদ্য নিয়ন্ত্রক মোয়েতাছেমুর রহমান স্বাক্ষরিত শোকজের জবাব দেওয়া হয়েছে। আমার এই বিষয়টি নিয়ে কি আরও ফলোআপের দরকার আছে না কি? দেশে এত সংবাদ থাকতে। আমার একটা ফেসবুক পোস্ট নিয়ে এত কিছু। দেশে কি সংবাদের আকাল পড়ছে নাকি?”

এ বিষয়ে নেত্রকোনা জেলা খাদ্য নিয়ন্ত্রক মোয়েতাছেমুর রহমান বলেন, “তাকে ব্যাখ্যা তলব করা হয়েছিল। সেই তলবের জবাব দিয়েছে। সেটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।”

উল্লেখ্য, মোহনগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হুমায়ুন খালিদের পোস্টটি হুবহু তুলে ধরা হলো- “প্রিয় বন্ধু, দুলাল মিয়া, উপজেলা খাদ্যে নিয়ন্ত্রক মদন কে পটুয়াখালীর পাথরঘাটায় বদলি করা হয়েছে কি অপরাধ তার! গুদাম কর্মকর্তার বাইরে যারা গোদামকে শাসন করেন তাদের বাইরে যেতে পারে বাংলাদেশে একজন কর্মকর্তাও নাই। পারা যায় না যারা টি আর কাবিখা পায় তারা প্রভাবশালী বটে। তিনি প্রভাবশালীদের তথ্য গোপন রেখেছেন! এরকম অপরাধ কে না করে আমিও করছি তাহলে আমাদের সবাইকে বদলি করেন। বন্ধু তোমার জন্য দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছুই করার নেই তুমিও জানো আমিও জানি দুধে ধুয়া তুলসী পাতা আমাদের ডিপার্টমেন্টে কয়জন! কোন ঘটনা ঘটার আগে আমরা সবাই তুলসীপাতা। কোথায় নরসিংদী আর কোথায় পাথরঘাটা দুলালকে কেন্দুয়া দেয়া যেত। দুলাল যেখানে চাকুরি করতো আমিও সেই প্রভাবে চাটুকারী করি মাঠে নামলে বুঝতে পারা যায় মাঠে কতটুকু কাঁদা।”

এসকে/এনএস

আরো পড়ুন : গোপালগঞ্জে বিধিমালা না মেনে চিকিৎসা বর্জ্য সংরক্ষণ, জরিমানার মুখে মা ডায়াগনস্টিক ও নিউ স্কয়ার

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়া প্রেসক্লাবে ওসির মতবিনিময় 

মোহনগঞ্জের খাদ্য কর্মকর্তাকে শোকজ

প্রকাশের সময় : ০৮:৪৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬