মো: ইসমত দ্দোহা, লক্ষ্মীপুর || এসকেনিউজ২৪
লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী বাজারে সিটি ব্যাংক'র ৯৩ 'তম নতুন উপ- শাখার উদ্বোধন করা হয়।
বুধবার সকাল ১১.০০ টায় মান্দারী পশ্চিম বাজারের মোবারক প্লাজায় নতুন কার্যালয়ের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের উর্ধ্বতন কর্মকতাদের পাশাপাশি স্হানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বাজারের ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, সিটি ব্যাংক সুনামের সাথে ব্যাংকিং কার্যক্রম করে আসতেছে দেশব্যাপী। আশাকরি জনসাধারণের আমানত সুরক্ষা ও ব্যবসায়ীদের প্রয়োজনীয় আর্থিক সুবিধা দিয়ে ব্যবসায়ীক কার্যক্রম গতিশীল করার জন্য কাজ করবে।
ব্যাংক কর্তৃপক্ষও ব্যবসায়ীদের সর্বোচ্চ আর্থিক সহযোগিতা দেওয়ার পাশাপাশি জনগণের আমানত সুরক্ষার নিশ্চয়তা দেন। দশ লক্ষ টাকা থেকে শুরু দুই কোটি টাকা পর্যন্ত ব্যাংক লোন নেওয়ার সুযোগ রয়েছে বল জানিয়েছেন । রয়েছে মোবাইল ব্যাংকিং সুবিধা, বিশেষ করে বিকাশের মাধ্যমে ক্ষুদ্র ঋণ, রেমিট্যান্স ঋণের সুবিধাও।
লক্ষ্মীপুর শাখার ম্যানেজার মো: আবদারুর রহমানের সভাপতিত্বে ও সঞ্চালনায় মান্দারী উপ- শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের আঞ্চলিক কর্মকর্তা রেজাউল করিম, এরিয়া হেড এম,এস আলম চৌধুরী, মান্দারী শাখা ম্যানেজার মনির হোসেন , চন্দ্রগঞ্জ শাখা ম্যানেজার মো: মফিজুল ইসলাম , সিনিয়র সাংবাদিক কামালুর রহিম সমর, সাংবাদিক নিজাম উদ্দিন, রাফি টেলিকমের সত্বাধিকারী ওমর ফারুক, ওয়ালেট শো - রুমের স্বত্বাধিকারী বেল্লাল হোসেন ও বাজারের ব্যবসায়ী প্রতিনিধিগণ।
এসকে/এলআই
আরো পড়ুন : নেত্রকোণার মদনপুরে বন্যাদুর্গত কৃষকদের মাঝে ধান ও সবজির বীজ বিতরণ
সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.