ঢাকা ০৫:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোণার মদনপুরে বন্যাদুর্গত কৃষকদের মাঝে ধান ও সবজির বীজ বিতরণ

নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪ 

নেত্রকোণার মদনপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষকদের কৃষি উৎপাদন পুনরুদ্ধার ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ধান ও বিভিন্ন ধরনের শাকসবজির বীজ বিতরণ করেছে ব্র্যাক।

বুধবার (১০ জুন) সকাল ১১টায় সদর উপজেলার মদনপুরে ব্র্যাক শাখা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কৃষকদের মাঝে এসব বীজ বিতরণ করা হয়। ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স ‘দাবি ’ কর্মসূচির আওতায় এ সহায়তা প্রদান করা হয়।

বিতরণকৃত বীজের মধ্যে ছিল ব্র্যাক-১৮ ও রাজা জাতের ধানের বীজ এবং মিষ্টি কুমড়া, পেঁপে, মরিচ ও বেগুনসহ বিভিন্ন শাকসবজির বীজ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র অফিসার ইন্টারনাল অডিড মো. রফিকুল ইসলাম, মদনপুর শাখা ব্যবস্থাপক রাজিয়া সুলতানা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপজেলা পর্যায়ের ব্র্যাক কর্মকর্তাবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা।

বক্তারা বলেন, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনরায় কৃষিকাজে উৎসাহিত করা এবং উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তারা আশা প্রকাশ করেন, বিতরণকৃত বীজ কৃষকদের কৃষি কার্যক্রম পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এসকে/এনএফ

আরো পড়ুন : কলমাকান্দায় গার্ল গাইডস শিক্ষার্থীদের দীক্ষাদান ও রিক্রুট টেস্ট কার্ড বিতরণ

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়া প্রেসক্লাবে ওসির মতবিনিময় 

নেত্রকোণার মদনপুরে বন্যাদুর্গত কৃষকদের মাঝে ধান ও সবজির বীজ বিতরণ

প্রকাশের সময় : ০৩:৫৫:৫২ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬