ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

একনেকে ৩৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, অগ্রাধিকার অবকাঠামো ও জনসেবায়

নিজস্ব প্রতিনিধি ||এসকেনিউজ২৪ 

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্রায় ৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে ১০টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে। মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদিত হয়।
অনুমোদিত প্রকল্পগুলোর মোট ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৮৯০ কোটি ৯৭ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ৩ হাজার ৮১০ কোটি ৬২ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৮০ কোটি ৩৫ লাখ টাকা। অনুমোদিত প্রকল্পের মধ্যে রয়েছে ৫টি নতুন, ৩টি সংশোধিত এবং ২টি মেয়াদ বৃদ্ধি করা প্রকল্প।

সভায় পানি সম্পদ, ভূমি, স্থানীয় সরকার, সড়ক পরিবহন, জনপ্রশাসন, স্বাস্থ্য, প্রতিরক্ষা, শিক্ষা ও বিদ্যুৎ খাতের গুরুত্বপূর্ণ প্রকল্প অনুমোদন পায়। এর মধ্যে বরিশাল সেচ প্রকল্পের পুনর্বাসন, উপজেলা ভূমি কমপ্লেক্স নির্মাণ, ময়মনসিংহ সিটি করপোরেশনের নগর ভবন নির্মাণ, আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন, জেলা প্রশাসকের কার্যালয়ে লিফট সংযোজন, শিশু হাসপাতাল সম্প্রসারণ এবং ঢাকা সিএমএইচে ক্যান্সার সেন্টার নির্মাণ উল্লেখযোগ্য।

এছাড়া দেশের ৬৫৩টি মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন এবং বিদ্যমান গ্রিড উপকেন্দ্র ও সঞ্চালন লাইনের ক্ষমতা বৃদ্ধির প্রকল্পও অনুমোদন পেয়েছে।

সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একই সঙ্গে ৫০ কোটি টাকার কম ব্যয়সম্বলিত আরও ছয়টি প্রকল্পের বিষয়ে একনেককে অবহিত করা হয়।

এসব প্রকল্পের মধ্যে পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা, ডাকসেবার সম্প্রসারণ, সামরিক অবকাঠামো উন্নয়ন, বাল্যবিবাহ প্রতিরোধ এবং কৃষি কলেজ স্থাপন সংক্রান্ত উদ্যোগ রয়েছে।

এসকে/এনএম

আরো পড়ুন : গোপালগঞ্জে ডিবির অভিযানে ৬৫০ পিস ইয়াবা ও ৬ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেপ্তার ২

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়া প্রেসক্লাবে ওসির মতবিনিময় 

একনেকে ৩৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, অগ্রাধিকার অবকাঠামো ও জনসেবায়

প্রকাশের সময় : ০৪:১৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬