ঢাকা ০৭:০১ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ছয় দফা দাবিতে নেত্রকোণা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪ 

ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কর্মবিরতি শুরু করেছেন নেত্রকোণা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা। দেশব্যাপী ঘোষিত আন্দোলনের অংশ হিসেবে শনিবার ইন্টার্ন চিকিৎসকদের ব্যানারে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

ইন্টার্ন চিকিৎসকদের দাবি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ সম্প্রতি যে সিদ্ধান্তগুলো গ্রহণ করেছে, সেগুলোর মধ্যে চিকিৎসকদের প্রতি বৈষম্যমূলক ও পেশাগত মর্যাদাহানিকর কিছু বিষয় রয়েছে। এসব সিদ্ধান্তের প্রতিবাদ এবং দীর্ঘদিনের বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে তারা কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছেন।

তাদের অভিযোগ, দেশের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও চিকিৎসকেরা নানা ক্ষেত্রে অবহেলা, বৈষম্য ও নিরাপত্তাহীনতার মধ্যে দায়িত্ব পালন করছেন। এ পরিস্থিতির পরিবর্তন এবং স্বাস্থ্যখাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তারা।

ইন্টার্ন চিকিৎসকদের উত্থাপিত দাবির মধ্যে রয়েছে— ১৯ মে ২০২৬ তারিখে জারি করা এমবিবিএস ট্রেইনি-সংক্রান্ত সিদ্ধান্ত বাতিল করে নতুন নির্দেশনা প্রদান, বিসিএস স্বাস্থ্য ক্যাডারে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর নির্ধারণ, স্বাস্থ্যকর্মী নিরাপত্তা আইন প্রণয়ন এবং চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করা।

এ ছাড়া ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা ৩০ হাজার টাকা এবং বেসরকারি ট্রেইনি চিকিৎসকদের ভাতা ৫০ হাজার টাকায় উন্নীত করার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে বেসরকারি চিকিৎসকদের জন্য পৃথক বেতন কাঠামো প্রণয়ন, বিএমডিসি ২০২৫ অধ্যাদেশকে পূর্ণাঙ্গ আইনে রূপান্তর এবং ভুয়া চিকিৎসক পরিচয়ে চিকিৎসাসেবা প্রদানকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।

তারা আরও দাবি করেন, বিসিপিএস ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফি সর্বোচ্চ এক হাজার টাকার মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে।

ইন্টার্ন চিকিৎসকেরা দ্রুত সময়ের মধ্যে দাবিগুলো মেনে নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে তারা সতর্ক করেছেন।

এসকে/এনএম

আরো পড়ুন : গাইবান্ধায় ইউপি প্রশাসনিক কর্মকর্তার সেবার নামে হয়রানি, অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়া প্রেসক্লাবে ওসির মতবিনিময় 

ছয় দফা দাবিতে নেত্রকোণা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

প্রকাশের সময় : ০৫:৩৯:২৮ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬