ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কাশিয়ানীতে র‍্যাবের অভিযানে ৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গোপালগঞ্জ প্রতিনিধি || এসকেনিউজ২৪ 

গোপালগঞ্জের কাশিয়ানীতে র‍্যাব-৬ এর বিশেষ অভিযানে ৭ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৬ জুন) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালপুর তিলছড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব-৬, খুলনার সদর কোম্পানি (ভাটিয়াপাড়া ক্যাম্প) সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় একটি আভিযানিক দল কাশিয়ানী উপজেলার গোপালপুর তিলছড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশে কুটুমবাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে মাদক ব্যবসার সঙ্গে জড়িত সন্দেহে মো. ওসমান সানা (১৮) নামে এক যুবককে আটক করা হয়। পরে তার দেহ ও সঙ্গে থাকা মালামাল তল্লাশি করে ৭ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজা জব্দ করা হয়েছে।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে গোপালগঞ্জের কাশিয়ানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

র‍্যাব-৬ এর পক্ষ থেকে বলা হয়েছে, মাদক নির্মূল এবং সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
গ্রেপ্তারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে।

এসকে/ জিএস

আরো পড়ুন :  শার্শায় পুলিশ সদস্যকে হত্যাচেষ্টার অভিযোগে বিএনপি নেতাসহ ছয়জনের বিরুদ্ধে মামলা

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়া প্রেসক্লাবে ওসির মতবিনিময় 

কাশিয়ানীতে র‍্যাবের অভিযানে ৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশের সময় : ১১:২২:১৫ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬