ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নিখোঁজ বিল্লাল হোসেন এর সন্ধান ও উদ্ধারের দাবিতে কেন্দুয়ায় মানববন্ধন

কোহিনূর আলম, নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪

নেত্রকোণার কেন্দুয়ার আশুজিয়া ইউনিয়নের বীরগঞ্জ বাজারের মেকানিক ব্যাবসায়ী মো. বিল্লাল হোসেন (৪০) এর নিখোঁজের সন্ধান ও উদ্ধারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ৷

শনিবার (৬ জুন) বেলা ১টার দিকে ৩নং দলপা ইউনিয়নের সকল শ্রেণী পেশাজীবী মানুষের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয় ।

নিখোঁজ বিল্লাল হোসেন দলপা ইউনিয়নের ভূইয়া পাড়া গ্রামের জামাল উদ্দিন ও ফুলেমা খাতুন দম্পতির ছেলে । তিনি দীর্ঘদিন যাবত বীরগঞ্জ বাজারের ভাড়া দোকানে মেকানিক ব্যাবসায়ী হিসেবে কাজ করতেন ৷ এর মাঝে কিছুদিন জীবিকার তাগিদে সৌদি আরবেও ছিলেন ।

মানববন্ধনে বক্তারা বলেন, বীরগঞ্জ বাজার হতে গত ৩১ মে (শনিবার) দিবাগত রাত থেকে আনুমানিক রাত সাড়ে তিন ঘটিকা থেকে নিখোঁজ হোন মো. বিল্লাল হোসেন । এ বিষয়ে কেন্দুয়া থানায় একটি জিডিও করা হয়েছে (জিডি নং-১৩৫৭) । কিন্তু প্রশাসনের তেমন কোন উদ্যোগ চোখে পড়ছে না । এমনকি বীরগঞ্জ বাজার কমিটির পক্ষ থেকে দৃশ্যমান সহযোগিতাও পাচ্ছেন না তারা ৷

এ সময় উপস্থিত ছিলেন, নিখোঁজ বিল্লাল হোসেনের স্ত্রী মনি আক্তার, তিন সন্তান -বৃষ্টি, সাথী ও রিফাত, বিল্লাল হোসেনের বাবা-মাসহ এলাকার হাজার সংখ্যক মানুষ ও গণমাধ্যম কর্মীরা ।

বীরগঞ্জ বাজার কমিটির সভাপতি মজিবুর রহমান বলেন, এ নিখোঁজের ঘটনায় আমরা শোকাবহ ৷ নিখোঁজ বিল্লাল হোসেনের সন্ধান ও উদ্ধারে আমাদের কোন কমতি নেই ৷

এ বিষয়ে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মো. মেহেদী মাকসুদ মুঠোফোনে বলেন, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। আশা করছি, অচিরেই এ রহস্যের উদঘাটন হবে।

এসকে/এনকে

আরো পড়ুন : ডেঙ্গু প্রতিরোধে গোপালগঞ্জে সচেতনতামূলক র‍্যালি

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়া প্রেসক্লাবে ওসির মতবিনিময় 

নিখোঁজ বিল্লাল হোসেন এর সন্ধান ও উদ্ধারের দাবিতে কেন্দুয়ায় মানববন্ধন

প্রকাশের সময় : ০৭:১৫:২২ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬