ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গু প্রতিরোধে গোপালগঞ্জে সচেতনতামূলক র‍্যালি

গোপালগঞ্জ প্রতিনিধি || এসকেনিউজ২৪ 

দেশব্যাপী ডেঙ্গু রোগের বিস্তার রোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত প্রতিরোধমূলক কার্যক্রম জোরদারের লক্ষ্যে গোপালগঞ্জে একটি সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‍্যালিটি বের হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে কর্মসূচির সমাপ্তি ঘটে।

র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. কে এম বাবর। এ ছাড়া উপস্থিত ছিলেন মো. আরিফ উজ জামান, মো. হাবীবুল্লাহ, বিশ্বজিৎ কুমার পাল এবং অনিরুদ্ধ দেব রায়।

এ সময় রেড ক্রিসেন্ট, ফায়ার সার্ভিস, স্কাউটস, নার্স, পরিচ্ছন্নতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ র‍্যালিতে অংশ নেন।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে জেলা প্রশাসক মো. আরিফ উজ জামান বলেন, প্রতি শনিবার নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে। সেই কার্যক্রমকে আরও বেগবান করতে এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে এ র‍্যালির আয়োজন করা হয়েছে। তিনি বলেন, বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পায়। তাই রোগটি নিয়ন্ত্রণে রাখতে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি নিজেদের বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. কে এম বাবর বলেন, ডেঙ্গুর নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই; এ রোগে উপসর্গভিত্তিক চিকিৎসা দেওয়া হয়। তাই ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো এডিস মশার বংশবিস্তার রোধ করা। তিনি বলেন, যেসব স্থানে এডিস মশা জন্মায় সেগুলো চিহ্নিত করে ধ্বংস করতে হবে। কোথাও যাতে পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি সরকারি উদ্যোগে মশক নিধন কার্যক্রমও পরিচালিত হবে।

জেলা প্রশাসনের আয়োজনে এবং গোপালগঞ্জ পৌরসভার বাস্তবায়নে অনুষ্ঠিত এ কর্মসূচিতে ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তি ও সামাজিক দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।

এসকে/জিএস

আরো পড়ুন : কলমাকান্দায় ব্র্যাকের উদ্যোগে হাঁস-মুরগি পালনের প্রশিক্ষণ অনুষ্ঠিত

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়া প্রেসক্লাবে ওসির মতবিনিময় 

ডেঙ্গু প্রতিরোধে গোপালগঞ্জে সচেতনতামূলক র‍্যালি

প্রকাশের সময় : ০৪:১৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬