ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় নিষিদ্ধ প্লাস্টিকের বস্তা ব্যবহারে অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা

কোহিনূর আলম, কেন্দুয়া প্রতিনিধি || sknews24bd

নেত্রকোণার কেন্দুয়া বাজারে নিষিদ্ধ প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই চাল ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। পরিবেশ দূষণ রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে বুধবার (৩ জুন) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বেলা ১টার দিকে কেন্দুয়া বাজারের চাউল মহলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত), সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাঈম উল ইসলাম চৌধুরী। অভিযানে নিষিদ্ধ প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় মেসার্স আব্দুল কদ্দুস ট্রেডার্স এবং মেসার্স তাবাচ্ছুম ট্রেডার্সকে এক হাজার টাকা করে মোট দুই হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় বাজারের অন্যান্য ব্যবসায়ীদেরও পরিবেশবিধি মেনে চলতে সতর্ক করা হয়। তবে স্থানীয়দের দাবি, অভিযানের সময় কয়েকজন ব্যবসায়ী প্লাস্টিকের বস্তা উৎপাদনকারী কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা করেন। এ কারণে অভিযান দীর্ঘায়িত হয়নি বলে তারা মনে করছেন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাঈম উল ইসলাম চৌধুরী বলেন, “পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী পলিথিন শপিং ব্যাগসহ ক্ষতিকর প্লাস্টিকজাত বস্তা ও ব্যাগের উৎপাদন, আমদানি, বিপণন এবং ব্যবহার নিষিদ্ধ। পরিবেশ ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

অভিযানে কোনো ধরনের বাধা পেয়েছেন কি না জানতে চাইলে তিনি বলেন, “ব্যবসায়ীরা প্লাস্টিকের বস্তার উৎপাদন বন্ধের দাবি জানিয়েছেন। এ বিষয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে। অভিযানে কোনো বাধার ঘটনা ঘটেনি।”

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশের জন্য ক্ষতিকর প্লাস্টিক ব্যবহারের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত নজরদারি ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম চলমান থাকবে।

এসকে/এনকে

আরো পড়ুন : চন্দ্রকুমার দেকে জানতে বইপাঠের আয়োজন, পুরস্কৃত সেরা ১০ তরুণ পাঠক

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়া প্রেসক্লাবে ওসির মতবিনিময় 

কেন্দুয়ায় নিষিদ্ধ প্লাস্টিকের বস্তা ব্যবহারে অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশের সময় : ১২:২৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬