ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পূর্বধলায় নব যোগদানকৃত নির্বাহী অফিসার শফিকুল ইসলামের  সাংবাদিকদের সাথে মতবিনিময় 

মোঃ নজরুল ইসলাম, পূর্বধলা ||sknews24bd 

নেত্রকোনার পূর্বধলায় নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলামের সঙ্গে উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ জুন) বিকেল ৪টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভার শুরুতে নবাগত ইউএনও শফিকুল ইসলাম উপস্থিত সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন। পরে উন্মুক্ত আলোচনায় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন এবং সেগুলোর দ্রুত সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

সভায় এ সময় বক্তব্য রাখেন, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি মো: জায়েজুল ইসলাম, সাধারণ সম্পাদক কেবিএম নোমান শাহরিয়ার, দৈনিক আমার দেশ এর উপজেলা প্রতিনিধি শফিকুল আলম শাহীন, নয়া দিগন্তের প্রতিনিধি ইসমাইল হোসেন খোকন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, দৈনিক সংবাদের প্রতিনিধি মোহাম্মদ এমদাদুল ইসলাম, দৈনিক ইকরার প্রকাশক ও সম্পাদক মো: শফিকুজ্জামানসহ উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ বক্তব্য রাখেন।

আলোচনায় পূর্বধলা পৌরসভা পুনঃস্থাপনের প্রস্তাব বাস্তবায়ন, উপজেলা সদরের নাজুক ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা ও যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। এছাড়া সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থেকে দায়িত্ব পালনের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

এসময় উপজেলা প্রশাসন পার্কের উন্নয়ন, রাজধলা বিলপাড় এলাকায় অবস্থিত পার্কে যাতায়াতের জন্য রাস্তা নির্মাণ, শিক্ষার মানোন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং চুরি, ইভটিজিং ও মাদক নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিও উত্থাপন করেন উপস্থিত সাংবাদিকরা।

ইউএনও শফিকুল ইসলাম সাংবাদিকদের মতামত ও পরামর্শ গুরুত্বের সঙ্গে লিপিবদ্ধ করেন।

জবাবে ইউএনও শফিকুল ইসলাম বলেন, উপজেলার বিভিন্ন সমস্যা পরিকল্পিতভাবে ধাপে ধাপে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন তিনি। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা জানান।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার (২ জুন) ৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা শফিকুল ইসলাম পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে গত ১৫ মার্চ পূর্বধলার সাবেক ইউএনও মো. আনিসুর রহমান খানের বদলির পর পদটি শূন্য হয়ে পড়ে। পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান অতিরিক্ত দায়িত্বে ভারপ্রাপ্ত ইউএনও হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

দীর্ঘ ৭৮ দিন স্থায়ী ইউএনও না থাকায় প্রশাসনিক কার্যক্রম ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের তদারকিতে কিছুটা ধীরগতি দেখা দেয় বলে স্থানীয়দের মধ্যে অভিযোগ ছিল। অবশেষে শফিকুল ইসলামের যোগদানের মধ্য দিয়ে সেই শূন্যতার অবসান হয়েছে। তার নেতৃত্বে প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি ও সেবার মান আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা

এসকে/এনএন

আরো পড়ুন :  গাইবান্ধায় রাস্তা নির্মাণে ভেলকিবাজি রাতের আঁধারে ফেলানো হচ্ছে খোয়া

Tag :

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়া প্রেসক্লাবে ওসির মতবিনিময় 

পূর্বধলায় নব যোগদানকৃত নির্বাহী অফিসার শফিকুল ইসলামের  সাংবাদিকদের সাথে মতবিনিময় 

প্রকাশের সময় : ০৪:০৫:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬