ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক নির্যাতন, গ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদে প্রেসক্লাবের সামনে মানববন্ধন

  • প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময় : ০৩:৩৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
  • ২২৪ বার পঠিত হযেছে

সিকু চাকমা:

সাংবাদিকদের ওপর নির্যাতন, গ্রেপ্তার, মামলা, চাকরিচ্যুতি ও পেশাগত হয়রানির প্রতিবাদে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ‘নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্ট’। শুক্রবার (৮ মে) সকাল ১১টায় আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও পেশাজীবী নেতারা অংশ নেন।

‎মানববন্ধনে উপস্থিত ছিলেন নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের আহ্বায়ক আক্তার হোসেন, সদস্য সচিব শেখ জামাল, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)-এর দপ্তর সম্পাদক জান্নাতুল ফেরদৌস চৌধুরী ও কোষাধ্যক্ষ সোহেলী চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা।

বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে দেশে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ ক্রমেই সংকুচিত হয়ে পড়ছে। মামলা, গ্রেপ্তার, ভয়ভীতি ও প্রশাসনিক চাপের কারণে অনেক সাংবাদিক পেশাগত দায়িত্ব পালনে বাধার মুখে পড়ছেন বলে তারা অভিযোগ করেন।

সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়, গত কিছু সময়ে ৪৭ জন সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে, ১৩ জন সাংবাদিক নিহত হয়েছেন এবং ৪৩৯ জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া প্রায় ১ হাজার ২০০ সাংবাদিক চাকরিচ্যুত হয়েছেন বলেও মানববন্ধনে উল্লেখ করা হয়।

এ সময় বক্তারা আরও অভিযোগ করেন, বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পাশাপাশি ১৬৮ জন সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল, প্রায় ৭০০ সাংবাদিকের প্রেসক্লাব সদস্যপদ স্থগিত বা বাতিল এবং ৫৪ জন সাংবাদিকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলেও দাবি করা হয়। একই সঙ্গে ৪৭ জন সাংবাদিকের ব্যাংক হিসাব জব্দের অভিযোগও তুলে ধরা হয়।

‎মানববন্ধনে বক্তারা বলেন, স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যম একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম প্রধান ভিত্তি। তাই সাংবাদিকদের নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা ও পেশাগত অধিকার নিশ্চিত করা জরুরি।

‎কর্মসূচি থেকে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা কথিত মিথ্যা মামলা প্রত্যাহার, কারাবন্দি সাংবাদিকদের মুক্তি, সাংবাদিক হত্যার বিচার, চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহাল, গণমাধ্যম প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের বিচার, বাতিল হওয়া অ্যাক্রেডিটেশন কার্ড পুনর্বহাল এবং ব্যাংক হিসাব জব্দের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানানো হয়।

এছাড়া প্রশাসন ও আইনের প্রতি আস্থা রেখে সাংবাদিকদের প্রতি ইতিবাচক ও সহনশীল মনোভাব প্রদর্শনের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান বক্তারা।

Tag :

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়া প্রেসক্লাবে ওসির মতবিনিময় 

সাংবাদিক নির্যাতন, গ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদে প্রেসক্লাবের সামনে মানববন্ধন

প্রকাশের সময় : ০৩:৩৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬