ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সদরঘাটে ৪০ লাখ টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার

  • প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময় : ০৫:৪৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • ২৩২ বার পঠিত হযেছে

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকা থেকে বিপুল পরিমাণ জাল নোটসহ এক যুবককে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কোতয়ালী থানা পুলিশ।
<span;>‎গ্রেফতারকৃত ব্যক্তি আলী আজগর সিকদার (২৩) বলে জানিয়েছে পুলিশ।

কোতয়ালী থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে সদরঘাট লঞ্চ টার্মিনালের ৯ নম্বর গেটে এক ব্যক্তিকে জাল নোটসহ আটক করে স্থানীয় জনতা। খবর পেয়ে কোতয়ালী থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।

পরে তার কাছ থেকে ৪০ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে উদ্ধারকৃত নোটগুলো জাল বলে নিশ্চিত হয়েছে পুলিশ। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে জাল টাকার অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ‎ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

Tag :

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

নেত্রকোনায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

সদরঘাটে ৪০ লাখ টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার

প্রকাশের সময় : ০৫:৪৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬