ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বুদ্ধ পূর্ণিমায় বাসাবো উন্নয়নের ঘোষণা ডিএসসিসির

  • প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময় : ০৮:১০:১২ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • ২২১ বার পঠিত হযেছে

নিজস্ব প্রতিবেদক:

শুভ বুদ্ধ পূর্ণিমা ও জাতিসংঘ ঘোষিত ‘বৈশাখ ডে-২০২৬’ উপলক্ষে রাজধানীর বাসাবো ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে “বুদ্ধ পূর্ণিমার তাৎপর্য” শীর্ষক আলোচনা সভা, বুদ্ধ পূজা, অষ্টপরিষ্কার দান এবং বিশ্বশান্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালাম।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি মি. গোকুল ভি. কে. এবং সভাপতিত্ব করেন শ্রীসদ্ধম্মসাসনধ্বজ বুদ্ধপ্রিয় মহাশয়।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ আবদুস সালাম বলেন, “ধর্ম, বর্ণ ও জাতি নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশী। একই ভূখণ্ডে আমরা সমঅধিকার ও সমান সম্ভাবনা নিয়ে বসবাস করি।” তিনি বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে বাসাবো বৌদ্ধ বিহার সংলগ্ন এলাকার রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা ও সার্বিক অবকাঠামো উন্নয়নে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

সাম্প্রতিক বৃষ্টিপাতের ফলে সৃষ্ট জলাবদ্ধতা প্রসঙ্গে তিনি বলেন, অতীতের নগর পরিকল্পনায় পর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় এ সমস্যা দীর্ঘদিনের। এর স্থায়ী সমাধানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও বড় বিনিয়োগ প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। তিনি জানান, জলাবদ্ধতা নিরসনে সরকার ইতোমধ্যে নিউমার্কেট ও সোয়ারিঘাট এলাকায় নতুন দুটি পানি নিষ্কাশন আউটলেট নির্মাণের প্রস্তাব অনুমোদন দিয়েছে।

ডিএসসিসি প্রশাসক আরও বলেন, স্বল্পমেয়াদে নিয়মিত ড্রেন ও বক্স কালভার্ট পরিষ্কার এবং খালের প্রবাহ সচল রাখার কার্যক্রম জোরদার করা হয়েছে। তবে এসব উদ্যোগের সুফল পেতে নাগরিকদের সচেতনতার বিকল্প নেই।এ সময় তিনি খাল, নদী ও ড্রেনে পলিথিন ও প্লাস্টিক বর্জ্য না ফেলার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে সংঘদান, আলোচনা সভা এবং দেশ ও জাতির সুখ-সমৃদ্ধি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। এতে বৌদ্ধ সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়া প্রেসক্লাবে ওসির মতবিনিময় 

বুদ্ধ পূর্ণিমায় বাসাবো উন্নয়নের ঘোষণা ডিএসসিসির

প্রকাশের সময় : ০৮:১০:১২ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬