ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে সিএসএস’র ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

  • প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময় : ০৪:১৯:০৯ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • ২০৫ বার পঠিত হযেছে

সিকু চাকমা:

‎নারায়ণগঞ্জ, ২৫ এপ্রিল: সামাজিক উন্নয়ন সংস্থা সিএসএস-এর উদ্যোগে নারায়ণগঞ্জ ব্রাঞ্চে এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে এ ক্যাম্পের আয়োজন করা হয়।

‎ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জোনাল ম্যানেজার স্বদেশ বড়ুয়া। তিনি বলেন, আগামী অর্থবছরে সিএসএস ফ্রি মেডিকেল ক্যাম্পের কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে। ইতোমধ্যে সংস্থার নির্বাহী পরিচালকের অনুমোদন পাওয়া গেছে। এর আওতায় অসহায় ও দরিদ্র রোগীদের বিনামূল্যে ওষুধ বিতরণের উদ্যোগও নেওয়া হবে।

‎বিশেষ অতিথির বক্তব্যে চিকিৎসক ডা. ফাতেমা আক্তার বলেন, সিএসএস-এ যোগদানের পর অল্প সময়ের মধ্যেই তিনি রোগীদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছেন। তিনি জানান, স্থানীয় মানুষের সহযোগিতা এবং সহকর্মীদের আন্তরিকতায় তার কাজের আগ্রহ আরও বেড়েছে। ভবিষ্যতেও এই সেবা কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ অঞ্চলের ম্যানেজার রেজওনাল, ম্যানেজার বশির শরীফ, নারায়ণগঞ্জ ব্রাঞ্চের সহকারী রিজিওনাল ম্যানেজার মো. আব্দুল আজিজ, ব্রাঞ্চ ম্যানেজার সুমন হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা।

ক্যাম্পে স্থানীয় অসংখ্য রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়।

Tag :

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়া প্রেসক্লাবে ওসির মতবিনিময় 

নারায়ণগঞ্জে সিএসএস’র ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৪:১৯:০৯ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬