ঢাকা ০২:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গাপুরে বিশেষ অভিযানে ১৪ বোতল ভারতীয় মদ জব্দ

নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪ 

নেত্রকোনার দুর্গাপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ১৪ বোতল ভারতীয় তৈরি মদ জব্দ করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ৬ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল দুর্গাপুর উপজেলার ২ নম্বর দুর্গাপুর ইউনিয়নের মেননকান্দা বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে পলাতক আসামি দুর্গাপুর উপজেলার মেননকান্দা গ্রামের আব্দুর রহমানের (৫০) বসতঘরের ভিতর তল্লাশি চালানো হয়। তল্লাশিতে ঘরের ভিতর ট্রাঙ্কের নিচে কালো রঙের ট্রাভেলিং ব্যাগে রাখা ৭ বোতল ROYAL STAG 750 ml ভারতীয় তৈরি মদ এবং পাশের পাটের বস্তার ভিতর থেকে আরও ৭ বোতল ROYAL STAG 750 ml ভারতীয় তৈরি মদ উদ্ধার করা হয়।

পুলিশের মিডিয়া মুখপাত্র মো. হাফিজুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে রোববার বেলা পৌনে বারোটার দিকে এসব তথ্য নিশ্চিত করেন।  বিজ্ঞপ্তিতে তিনি জানান, উদ্ধার করা মদের মোট মূল্য ৮২ হাজার টাকা।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এসকে/এনএম

আরো পড়ুন : ‘বিএনপিকে হুংকার দিয়ে লাভ নেই, রাজপথের আন্দোলন থেকেই বিএনপির উত্থান’ পানিসম্পদ মন্ত্রী

One thought on “দুর্গাপুরে বিশেষ অভিযানে ১৪ বোতল ভারতীয় মদ জব্দ

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

‘কোনো ষড়যন্ত্রই আমাকে রুখতে পারবে না’—রোয়াইলবাড়িতে কায়সারের প্রতিবাদী জনসভা

দুর্গাপুরে বিশেষ অভিযানে ১৪ বোতল ভারতীয় মদ জব্দ

প্রকাশের সময় : ০৫:০৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬