ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গ্যাস সংকটে ৭৫ শতাংশ গ্রাহক বঞ্চিত: এমপি সৈয়দ জয়নুল আবেদীন

  • প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময় : ০৮:৪৫:১৬ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • ২২৮ বার পঠিত হযেছে

সিকু চাকমা:

রাজধানীর ঢাকা-৪ আসনের অধিকাংশ এলাকায় দীর্ঘদিন ধরে গ্যাস সরবরাহ সংকট তীব্র আকার ধারণ করেছে বলে জানিয়েছেন সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন। তাঁর দাবি, এ আসনের প্রায় ৭৫ শতাংশ গ্রাহকের বাসায় নিয়মিত গ্যাস পৌঁছাচ্ছে না, যা প্রায় তিন বছর ধরে চলমান রয়েছে। ফলে দৈনন্দিন জীবনযাপন, বিশেষ করে রান্নাবান্নায় বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন।

শনিবার কদমতলীর জনতাবাগ এলাকায় অবস্থিত ব্ল্যাক স্টোন ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি সৈয়দ জয়নুল আবেদীন আরও বলেন, ঢাকা-৪ আসনের বাসিন্দারা নানাবিধ নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। এলাকার সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। এছাড়া নয়টি ওয়ার্ডে পর্যাপ্ত খেলার মাঠ, কমিউনিটি সেন্টার কিংবা আধুনিক চিকিৎসা সুবিধাসম্পন্ন হাসপাতালের অভাব রয়েছে।

‎তিনি উল্লেখ করেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে এলাকার সমস্যা সমাধানে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে একটি মিনি স্টেডিয়াম স্থাপনের লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে এবং গ্যাস সংকট নিরসনেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিভাবকদের উদ্দেশ্যে এমপি বলেন, সন্তানরা পরিবারের সবচেয়ে মূল্যবান সম্পদ। তাদের হাতে অপ্রয়োজনীয়ভাবে মোবাইল ফোন তুলে না দিয়ে ইতিবাচক শিক্ষা ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলার প্রতি গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি কোরআন শিক্ষার ওপর জোর দিয়ে সন্তানদের নৈতিক ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

‎স্কুলটির প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মো. আলাউদ্দিন আল আজাদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুর রহিম জীবন, আব্দুল আলীম খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষার্থীরা। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Tag :

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

নেত্রকোনায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

গ্যাস সংকটে ৭৫ শতাংশ গ্রাহক বঞ্চিত: এমপি সৈয়দ জয়নুল আবেদীন

প্রকাশের সময় : ০৮:৪৫:১৬ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬