
আরিফ রব্বানী, ময়মনসিংহ :
ময়মনসিংহে শারদীয় দুর্গোৎসবের প্রতিমা নির্মাণ থেকে বিসর্জন পর্যন্ত আনন্দঘন, উদ্দীপনা ও শান্তিপূর্ণ পরিবেশে সমাপ্ত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। পূজা চলাকালীন সময় থেকে শুরু করে প্রতিমা বিসর্জন পর্যন্ত জেলা জুড়ে জেলা প্রশাসন ও জেলা পুলিশের কড়া নজরদারি ও নিছিদ্র নিরাপত্তা ব্যবস্থার কারণে জেলার কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে ধর্মীয় উৎসব সম্পন্ন করতে পারায় জেলা প্রশাসক সাইফুর রহমান ও জেলা পুলিশ সুপার কামরুল হাসানের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছেন সর্বস্তরের সনাতনী সমাজ।
এর আগে পূজা উদযাপনের দিনগুলোতে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে জেলা প্রশাসন ও জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তারা মাঠপর্যায়ে তৎপর ছিলেন। তারই ধারাবাহিকতায় জেলার বিভিন্ন পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সরজমিন পরিদর্শন করেন জেলা প্রশাসক সাইফুর রহমান ও জেলা পুলিশ সুপার কামরুল হাসান।
শারদীয় দুর্গাপূজা ঘিরে পুজা প্রস্তুতির শেষ মুহূর্তের কর্মযজ্ঞ, মণ্ডপগুলোর সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে নিয়মিত পরিদর্শন করে
বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখেছেন জেলা প্রশাসক সাইফুর রহমান ও পুলিশ সুপার কামরুল হাসান। শুরু থেকেই তারা পূজা উদযাপনের সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেছিলেন যেন পুজাঁ উৎসবে কোন প্রকার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে।
পরিদর্শনকালে তারা সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা, প্রশসসনের কর্মকর্তা-কর্মচারী ও পূজা উদযাপন কমিটি এবং মন্দির পরিচালনা পরিষদের সাথে কথা বলেন এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কঠোরভাবে দমনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
ময়মনসিংহ জেলা পুলিশের পক্ষ থেকে শুরু থেকেই জানানো হয়েছিল—ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং সাধারণ মানুষের জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা সতর্ক রয়েছে। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে পুলিশ সুপার কামরুল হাসানের বলিষ্ঠ ও দৃষ্টান্তমূলক নেতৃত্বে প্রতিটি মণ্ডপে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বুধবার রাতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বিসর্জনের মাধ্যমে দুর্গোৎসবের সমাপ্তি ঘটে। বিসর্জন শেষে জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও সাধারণ সনাতনী ধর্মাবলম্বীরা জানান, পুলিশ সুপারের সময়োপযোগী নির্দেশনা ও আইনশৃঙ্খলা বাহিনীর পেশাদারিত্বের কারণে তারা এবার সম্পূর্ণ নিশ্চিন্তে ও আনন্দের সাথে পূজা উদযাপন করতে পেরেছেন। জেলা পুলিশের এই জোরালো ভূমিকায় জেলাজুড়ে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছেন ময়মনসিংহের পুলিশ সুপার।
পুরো দুর্গোৎসব জুড়ে ময়মনসিংহের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিল অত্যন্ত সুন্দর, শান্ত ও স্বাভাবিক। সুশৃঙ্খল ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার কারণে সাধারণ ভক্ত ও দর্শনার্থীরা কোনো ধরনের ভয়ভীতি ছাড়াই উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করতে পেরেছেন সনাতন ধর্মাবলম্বীরা। স্থানীয়রা জানান, পূজার শুরু থেকে প্রতিমা বিসর্জন পর্যন্ত প্রতিটি মণ্ডপে নিরাপত্তা জোরদার ছিল। আর এই সফল ও সুন্দর পরিস্থিতি বজায় রাখার নেপথ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন ময়মনসিংহ জেলার সু-যোগ্য জেলা প্রশাসক সাইফুর রহমান ও পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান। তাঁদের বলিষ্ঠ, বিচক্ষণ ও সুসংগঠিত নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় সেচ্ছাসেবকরা দিন-রাত নিরলসভাবে কাজ করে গেছেন। পূজা উদযাপন কমিটির সদস্য ও সাধারণ দর্শনার্থীদের সাথে কথা বলে জানা যায়, বিগত যেকোনো সময়ের চেয়ে এবার আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক বেশি সন্তোষজনক ছিল। মণ্ডপে ট্রাফিক ব্যবস্থাপনা থেকে শুরু করে সার্বিক টহল এবং তদারকি ছিল চোখে পড়ার মতো। পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের সার্বক্ষণিক নজরদারি ও সুচিন্তিত দিক-নির্দেশনার কারণেই কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এ বিষয়ে স্থানীয় পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দরা জানান, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের সুদৃঢ় নেতৃত্ব ও আন্তরিক উদ্যোগের কারণেই ময়মনসিংহের সম্প্রীতির ঐতিহ্য রক্ষা হয়েছে। আমরা নির্ভয়ে এবং আনন্দঘন পরিবেশে দুর্গাপূজার উৎসব উপভোগ করতে পেরেছি।”
নিরাপত্তা ও শৃঙ্খলার এই চমৎকার পরিবেশ বজায় থাকায় পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান এবং নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর সকল সদস্যকে ধন্যবাদ ও শুভ-কামনা জানিয়েছেন ময়মনসিংহের সর্বস্তরের মানুষ। পাশাপাশি ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ অফিসার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ আবদুললাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোঃ আশরাফুল করিম, সদর সার্কেল মোঃ আসাদুজ্জামান শাকিল, ওসি কোতোয়ালী মোহাম্মদ শিবিরুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ মুহাম্মদ মাহবুবুল হক সহ ময়মনসিংহ জেলার সকল জেলা পুলিশ এর সকল কর্মকর্তা আন্তরিক ভাবে কাজ করায় তাদের অক্লান্ত পরিশ্রমে শান্তিপুর্ণ পরিবেশে দুর্গোৎসব উদযাপন করতে পারায় তাদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা।
এসকে/এনএম
আরো পড়ুন : নেত্রকোনায় গার্মেন্টসকর্মী সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২ কারাগারে
এসকেনিউজ২৪ | সত্যের পথে কলমের সাথে | দেশ-বিদেশের সর্বশেষ সংবাদে চোখ রাখুন
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 


















