ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুই বছর পর ফেরত এলো ৬ বাংলাদেশী

মনির হোসেন, যশোর প্রতিনিধি :

ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার হওয়া ছয় বাংলাদেশিকে বেনাপোল দিয়ে হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে বেনাপোল পেট্রাপোলের শূন্যরেখায় ভারতের ইমিগ্রেশন পুলিশ ও বিএসএফ তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন বলে জানান বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন ওসি সাইফুর রহমান। তাদের বাড়ি গাজীপুর ও সুনামগঞ্জ জেলায়।

ফেরত আসা ব্যক্তিদের বরাতে ওসি বলেন, দুই বছর আগে রাতের আঁধারে বিভিন্ন সীমান্ত দিয়ে দালালরা তাদেরকে ভারতে নিয়ে যান। পরে তারা ভারতের বিভিন্ন স্থানে কাজ করেন।

একপর্যায়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে সেদেশের পুলিশ তাদেরকে আটক করে। পরে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়। কারাভোগ শেষে তাদের দেশে পাঠানো হয়।

ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর তাদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।

এসকে/জেএম

আরও পড়ুন : ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি

এসকেনিউজ২৪ |সত্যের পথে কলমের সাথে | দেশ-বিদেশের সর্বশেষ সংবাদে চোখ রাখুন 

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

দুই বছর পর ফেরত এলো ৬ বাংলাদেশী

দুই বছর পর ফেরত এলো ৬ বাংলাদেশী

প্রকাশের সময় : ০৩:২৩:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬