ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‎ছেলের হত্যার বিচারের দাবিতে মায়ের মানববন্ধন, ফাঁসির দাবি এলাকাবাসীর

কলমাকান্দা প্রতিনিধি:

নেত্রকোণায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন নিহতের মা, পরিবারের সদস্য ও এলাকাবাসী।

বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) নেত্রকোনার কলমাকান্দা উপজেলার ৩নং পোগলা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ফকির বাড়ি মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নিহত সাংবাদিকের মায়ের পাশাপাশি পরিবারের সদস্য, স্থানীয় বাসিন্দা, শিশু, বয়োজ্যেষ্ঠ, বিভিন্ন গণমাধ্যমকর্মী ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় তাঁরা সাংবাদিক আলিফ ফকির হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি তোলেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, একজন সাংবাদিকের হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করা জরুরি। তাঁরা দ্রুত তদন্ত শেষ করে আইনানুগ প্রক্রিয়ায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

ছেলেকে হারিয়ে শোকাহত মা ও পরিবারের সদস্যরা এ হত্যাকাণ্ডের ন্যায়বিচার প্রত্যাশা করেন। তাঁদের দাবি, যেন আর কোনো পরিবারকে এমন শোকের মধ্য দিয়ে যেতে না হয় এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা হয়।

মানববন্ধন থেকে জোরালো দাবি জানানো হয়—সাংবাদিক আলিফ ফকির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে এবং হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে।

পরিবার ও এলাকাবাসীর একটাই দাবি—সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার চাই, খুনিদের ফাঁসি চাই।

এসকে/এমএ

আরও পড়ুন : শার্শা-বেনাপোলে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি, ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রতিমা নিরঞ্জন

এসকেনিউজ২৪ | সত্যের পথে কলমের সাথে |দেশ-বিদেশের সর্বশেষ সংবাদে চোখ রাখুন

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

‎ছেলের হত্যার বিচারের দাবিতে মায়ের মানববন্ধন, ফাঁসির দাবি এলাকাবাসীর

‎ছেলের হত্যার বিচারের দাবিতে মায়ের মানববন্ধন, ফাঁসির দাবি এলাকাবাসীর

প্রকাশের সময় : ০৫:১২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬