ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৪৪ মণ্ডপে দুর্গাপ্রতিমা বিসর্জন, কেন্দুয়ায় শান্তিপূর্ণ পরিবেশে উৎসবের সমাপ্তি

কোহিনূর আলম, নিজস্ব প্রতিনিধি :

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।

বুধবার (২১ অক্টোবর) শুভ বিজয়া দশমীতে উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৪৪টি পূজামণ্ডপে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে পাঁচ দিনব্যাপী এ উৎসব।

দশমীর সকালে মণ্ডপে মণ্ডপে দেবী দুর্গাকে সিঁদুর অর্পণ এবং সিঁদুর খেলায় মেতে ওঠেন সনাতন ধর্মাবলম্বী নারীরা। উৎসবের আনন্দঘন মুহূর্তের পাশাপাশি প্রতিমা বিসর্জন শুরু হওয়ায় মণ্ডপে মণ্ডপে বাজতে থাকে বিদায় ও বিষাদের করুণ সুর। ভক্তদের চোখেমুখে দেখা যায় আনন্দের সঙ্গে মিশে থাকা বিদায়ের বেদনা।

কেন্দুয়া প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব রাখাল বিশ্বাস বলেন, বিকেল ৪টা থেকে বিজয়া দশমীর শোভাযাত্রা শুরু হয়েছে। দেবী দুর্গার কাছে প্রার্থনা করি, বিশ্বের সব অশুভ শক্তির পরাজয় হোক এবং সবার জীবনে শান্তি ও সমৃদ্ধি বয়ে আসুক।

উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সজল কুমার সরকার বলেন, অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসবের প্রতিমা বিসর্জন শুরু হয়েছে। ইতোমধ্যে প্রায় সাতটি মণ্ডপের প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়েছে। সন্ধ্যা ৭টার মধ্যে অধিকাংশ প্রতিমা বিসর্জন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। তবে দুই-তিনটি মণ্ডপে বিসর্জন দিতে কিছুটা দেরি হতে পারে।

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, প্রতিমা বিসর্জনের কার্যক্রম শুরু হয়েছে। আশা করছি, শান্তিপূর্ণভাবেই সব কার্যক্রম সম্পন্ন হবে। তিনি আরো জানান, দল মত নির্বিশেষে সবার সহযোগিতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল ভূমিকায় সবকিছু সুন্দরভাবেই সম্পন্ন হচ্ছে৷

এসকে/এনকে

আরও পড়ুন : নেত্রকোনায় আরজেএফ চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম এর মতবিনিময়

এসকেনিউজ২৪ | সত্যের পথে কলমের সাথে | দেশ-বিদেশের সর্বশেষ সংবাদে চোখ রাখুন 

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

‎শার্শায় ১৮টি স্বর্ণের বারসহ একজন গ্রেফতার, পালিয়েছে আরও দুজন

৪৪ মণ্ডপে দুর্গাপ্রতিমা বিসর্জন, কেন্দুয়ায় শান্তিপূর্ণ পরিবেশে উৎসবের সমাপ্তি

প্রকাশের সময় : ০২:৫০:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬