
শফিকুল বারি, সুনামগঞ্জ প্রতিনিধি:
নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা এবং সুনামগঞ্জের দোয়ারাবাজারে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. এ. মোত্তালিব ভূইয়ার ওপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় শহরের ট্রাফিক পয়েন্টে জাতীয় সাংবাদিক সংস্থা (রেজি: নং ৯৫০৭৪/১৯৮২) সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
জাতীয় সাংবাদিক সংস্থা সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ও দৈনিক খবরপত্র পত্রিকার জেলা প্রতিনিধি আল হেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংস্থার সিনিয়র সহ-সভাপতি ও মোহনা টিভির জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, সহ-সভাপতি ও ইউএনবি প্রতিনিধি অরুন চক্রবর্তী, সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি মোঃ হাসান চৌধুরী, জেলা এলডিপির সাধারণ সম্পাদক শেখ এমদাদুল হক, বিএনপি নেতা আব্দুল করিম পাঠান, জেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক গোলাম হোসেন অভি, কার্যনির্বাহী সদস্য ও জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম লাল মিয়া, গুরুতর আহত জুলাই যোদ্ধা মোঃ জহুর আলী, হাওর বাঁচাও আন্দোলন তাহিরপুর উপজেলা কমিটির সভাপতি গীতিকার মোছায়েল আহমদ, বিএনপি নেতা হেলাল আহমদ জুয়েল, সংস্থার সহ-দপ্তর সম্পাদক ও দৈনিক সকালের সময় প্রতিনিধি কে এম শহিদুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য ও দৈনিক ভোরের ডাক প্রতিনিধি শামছুল আলম আখঞ্জি টিটু, মানবাধিকার কর্মী মোসাদ্দেক আলী এবং কবি রেজাউল করিম প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সংবাদকর্মীরা হলেন রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সাংবাদিকরা যদি সত্য প্রকাশের স্বাধীনতা না পান, তবে রাষ্ট্রের দুর্নীতি ও অনিয়ম জাতির সামনে তুলে ধরা সম্ভব হবে না, যার ফলে দেশের সার্বিক উন্নয়ন চরমভাবে বাধাগ্রস্ত হবে।
তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সমাজের নানা অনিয়ম ও দুর্নীতির কথা তুলে ধরার কারণেই আজ সাংবাদিকদের জীবন দিতে হচ্ছে। অবিলম্বে সরকারের পক্ষ থেকে গণমাধ্যমের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান তারা।
বক্তারা সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ডের দাবি জানান। অন্যথায় সারা দেশের সাংবাদিকরা ঐক্যবদ্ধ হয়ে লাগাতার কঠোর ও অনমনীয় আন্দোলনের ডাক দেবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন। একই সাথে তারা সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. এ. মোত্তালিব ভূইয়ার ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গীতিকার আব্দুল হান্নান, জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ রমজান (দৈনিক সংবাদ প্রতিদিন), মানবাধিকার বিষয়ক সম্পাদক আনোয়ারুল হক (দৈনিক প্রভাত), সহ-মহিলা বিষয়ক সম্পাদক তাহমিদা আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক আফতাব উদ্দিন (দৈনিক জনতা), কার্যনির্বাহী সদস্য হোসাইন মাহমুদ শাহীন (দৈনিক খবরপত্র), প্রীতম দাস দৈনিক শুভ প্রতিদিন সহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।
এসকে/এসএস
আরও পড়ুন : চাকরির প্রলোভনে রাশিয়ায় পাচার, যুদ্ধে প্রাণ গেল ২০ বাংলাদেশির
এসকেনিউজ২৪ | সত্যের পথে কলমের সাথে | নেত্রকোনার খবরসহ দেশ-বিদেশের সর্বশেষ সংবাদে চোখ রাখুন
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 


















