ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি বরাদ্দ ও চাকরিতে দলীয়করণের অভিযোগ বিরোধীদলীয় নেতার

নিজস্ব প্রতিনিধি :

সরকারি চাকরির গুরুত্বপূর্ণ পদগুলো দলীয় ক্যাডার দিয়ে পূর্ণ করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা। একই সঙ্গে বিএনপির প্রার্থী বিজয়ী হতে পারেননি—এমন এলাকায় সরকারি বরাদ্দ না দেওয়ার অভিযোগও তুলেছেন তিনি।

তিনি বলেন, “তার মানে কী, তার মানে জবের ওই আসল জায়গাটা এখন পুরাপুরি দলীয় ক্যাডার দ্বারা ওনারা পরিপূর্ণ করতে চান। এ জন্য এখন মাঝে মাঝে বলে ফেলেন না ওনারা যে, এই জিনিস, ওই জিনিস, শুধুমাত্র বিএনপি আর তার অঙ্গ সংগঠনের জন্য।”

সরকারি বরাদ্দের বিষয়ে বিরোধীদলীয় নেতা অভিযোগ করেন, যেসব এলাকায় বিএনপির প্রার্থীরা বিজয়ী হতে পারেননি, সেসব এলাকায় বরাদ্দ দেওয়া হবে না—এমন মনোভাব দেখা যাচ্ছে।

জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, জুলাই সনদের প্রতিশ্রুতি এবং প্রত্যাশিত রাষ্ট্র সংস্কারের অগ্রগতি পর্যালোচনায় ‘জুলাই সনদের প্রতিশ্রুতি ও প্রত্যাশার ১ বছর: সালতামামি’ শীর্ষক এক মুক্ত আলোচনা সভায় এসব বক্তব্য উঠে আসে।

আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

সভায় জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা বাস্তবায়ন, জুলাই সনদের প্রতিশ্রুতি এবং রাষ্ট্র সংস্কারের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।

এসকে/এনএম

আরও পড়ুন : ​পূর্বধলায় শিশু ধর্ষণের অভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রেফতার 

এসকেনিউজ২৪ | সত্যের পথে কলমের সাথে | নেত্রকোনার খবরসহ দেশ-বিদেশের সর্বশেষ সংবাদে চোখ রাখুন

One thought on “সরকারি বরাদ্দ ও চাকরিতে দলীয়করণের অভিযোগ বিরোধীদলীয় নেতার”

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়ায় তাঁতী দলের কর্মী সম্মেলন, কেন্দ্রীয় কমিটি নিয়ে নতুন দাবি

সরকারি বরাদ্দ ও চাকরিতে দলীয়করণের অভিযোগ বিরোধীদলীয় নেতার

প্রকাশের সময় : ০৪:২৯:৪১ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬