ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

​পূর্বধলায় শিশু ধর্ষণের অভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রেফতার 

​মোঃ নজরুল ইসলাম :

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ১৩ বছর বয়সী এক শিশু গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে দুলাল মিয়া (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
​

গ্রেফতারকৃত দুলাল মিয়া উপজেলার জালশুকা এলাকার ‘মা ফার্মেসি’-র মালিক এবং ‘রওজাতুল আকফাল নূরানী হাফিজিয়া মাদ্রাসা’-র প্রতিষ্ঠাতা ও পরিচালক।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১৮ অক্টোবর) রাতে উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের জালশুকা এলাকায় এই ধর্ষণের ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুটি অভিযুক্ত দুলাল মিয়ার ফার্মেসিতে কাজ করত। ঘটনার পর অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে অভিযুক্ত দুলাল মিয়াকে গ্রেফতার করে পূর্বধলা থানা পুলিশ।

​এ বিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, শিশুটির বাবা থানায় মামলা দায়ের করেছেন এবং আমরা তাকে গ্রেফতার করেছি। আইনী প্রক্রিয়া শেষে অভিযুক্তকে আদালতে পাঠানো হবে।

এসকে/এনএন

আরও পড়ুন : পদত্যাগের ঘোষণা করেছেন ইশরাক হোসেন, মাদকবিরোধী লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা

এসকেনিউজ২৪ | সত্যের পথে কলমের সাথে | নেত্রকোনার খবরসহ দেশ-বিদেশের সর্বশেষ সংবাদে চোখ রাখুন 

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়ায় তাঁতী দলের কর্মী সম্মেলন, কেন্দ্রীয় কমিটি নিয়ে নতুন দাবি

​পূর্বধলায় শিশু ধর্ষণের অভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রেফতার 

প্রকাশের সময় : ০৩:৫৭:৪২ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬