ঢাকা ০৮:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পূর্বধলায় জিপিএ-৫ প্রাপ্ত ২০২৬ এসএসসি শিক্ষার্থীদের সম্মাননা

মোঃ নজরুল ইসলাম,  পূর্বধলা : 

নেত্রকোনার পূর্বধলা উপজেলার হিরণপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সম্মাননা দিয়েছে তমিজ জনকল্যাণ পাঠাগার। শিক্ষার্থীদের মেধা, সাফল্য ও ভবিষ্যৎ পথচলায় উৎসাহ জোগাতে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।

অনুষ্ঠানটি আজ ১৮.১০.২০২৬ইং রবিবার বিকেল ৩টায় হিরনপুর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন তাজিম কল্যাণ পাঠাগারের প্রতিষ্ঠাতা ডা. মো. আব্দুল আজিজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা বিএনপির সাবেক সদস্য ও হিরণপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক পাঁচবারের সদস্য মো. নজরুল ইসলাম, পূর্বধলা উপজেলা বিএনপির সদস্য মো. রোকন উদ্দিন, ১০ নম্বর নারান্দিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. হাসেম আলী, পাঠাগার আন্দোলন ময়মনসিংহের সাংগঠনিক সম্পাদক মো. আজিজুর রহমান এবং শাহবাজপুর বাজারের পল্লী চিকিৎসক ডা. শ্রী বিজন দেবনাথসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে সম্মাননা জানিয়ে তাঁদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের কৃতিত্বের স্বীকৃতি হিসেবে আয়োজিত এ উদ্যোগ তাঁদের ভবিষ্যৎ শিক্ষাজীবন ও কর্মপথে আরও আত্মবিশ্বাসী করে তুলবে বলে মনে করেন উপস্থিত অতিথিরা।

সভাপতির বক্তব্যে ডা. মো. আব্দুল আজিজ বলেন, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা সব সময় করে আসছেন উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীদের সাফল্য তাঁকে অনুপ্রাণিত করেছে। ভবিষ্যতেও শিক্ষার প্রসার ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তিনি সক্রিয় ভূমিকা রাখতে চান।

এ সময় ডা. মো. আব্দুল আজিজ আগামী ১০ নং নারান্দিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেন। পাশাপাশি তিনি সংবর্ধিত শিক্ষার্থীদের উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরাও বক্তব্য দেন। তাঁরা শিক্ষার্থীদের মেধা বিকাশ, শিক্ষার মানোন্নয়ন এবং সমাজে শিক্ষার আলো ছড়িয়ে দিতে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। বক্তারা বলেন, কৃতী শিক্ষার্থীদের স্বীকৃতি দেওয়ার মাধ্যমে অন্য শিক্ষার্থীরাও ভালো ফলাফল ও জ্ঞানার্জনে উৎসাহিত হবে।

আয়োজকদের এ উদ্যোগকে শিক্ষার্থীদের উৎসাহিত করা, মেধার মূল্যায়ন এবং নতুন প্রজন্মকে শিক্ষার প্রতি আরও মনোযোগী করে তোলার একটি প্রশংসনীয় ও ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয়রা।

এসকে/এনএন

আরও পড়ুন : কেন্দুয়ায় মাদকবিরোধী অভিযান, তিনজনের কারাদণ্ড

এসকেনিউজ২৪ | সত্যের পথে কলমের সাথে | নেত্রকোনার খবরসহ দেশ-বিদেশের সর্বশেষ সংবাদে চোখ রাখুন 

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়ায় তাঁতী দলের কর্মী সম্মেলন, কেন্দ্রীয় কমিটি নিয়ে নতুন দাবি

পূর্বধলায় জিপিএ-৫ প্রাপ্ত ২০২৬ এসএসসি শিক্ষার্থীদের সম্মাননা

প্রকাশের সময় : ১২:৩৫:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬