ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় মাদকবিরোধী অভিযান, তিনজনের কারাদণ্ড

কোহিনূর আলম, নিজস্ব প্রতিনিধি : 

নেত্রকোণার কেন্দুয়ায় মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের দায়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার সিংহেরগাঁও গ্রামের রুবেলের বসতঘরে অভিযান চালিয়ে তাঁদের আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নেত্রকোণার একটি দল।

দণ্ডপ্রাপ্তরা হলেন-সিংহেরগাঁও গ্রামের আব্দুল হামিদের ছেলে রুবেল (৩৫), আশুজিয়া গ্রামের মন্টু চন্দ্র দাসের ছেলে মিলন চন্দ্র দাস (৩৬) এবং সিংহেরগাঁও গ্রামের মৃত দেওয়ান আলীর ছেলে শাহিন মিয়া (৫৫)।

অভিযানস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাঈম-উল ইসলাম চৌধুরী। তিনি মাদক সেবনের দায়ে রুবেলকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং মিলন চন্দ্র দাস ও শাহিন মিয়াকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন। পাশাপাশি প্রত্যেককে ২০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নেত্রকোণা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হক জানান, দণ্ডপ্রাপ্ত তিনজনকে নেত্রকোণা জেলা কারাগারে পাঠানো হয়েছে। মাদকবিরোধী এমন অভিযান অব্যাহত থাকবে ।

এসকে/এনকে

আরও পড়ুন : মৃত্যুর আগে ভিডিওতে শিক্ষকের নাম, শার্শায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

এসকেনিউজ২৪ | সত্যের পথে কলমের সাথে | নেত্রকোনার খবরসহ দেশ-বিদেশের সর্বশেষ সংবাদে চোখ রাখুন 

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়ায় তাঁতী দলের কর্মী সম্মেলন, কেন্দ্রীয় কমিটি নিয়ে নতুন দাবি

কেন্দুয়ায় মাদকবিরোধী অভিযান, তিনজনের কারাদণ্ড

প্রকাশের সময় : ০৯:৩৪:৫১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬