ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর দুর্গোৎসব উদযাপন করতে কঠোর উপজেলা প্রশাসন

আরিফ রব্বানী, ময়মনসিংহ :

শারদীয় দুর্গাপূজার উৎসবকে সুষ্ঠু, শান্তিপূর্ণ, উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপন করতে সদর উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে জানিয়ে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তা আড়াল না করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে মন্তব্য করেছেন ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম।

শনিবার (১৭ অক্টোবর) বিকালে সদর উপজেলার চরনিলক্ষিয়া ইউনিয়নে অবস্থিত বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে গিয়ে পুঁজা মন্ডপ উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন উপজেলা নির্বাহী অফিসার। একই দিনে তিনি স্বচ্ছতার সাথে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ফ্যামিলি কার্ড প্রদানের জন্য তথ্য সংগ্রহকারীদের তথ্য সংগ্রহের কাজ সরেজমিনে পরিদর্শন করেন।

উপজেলা নির্বাহী অফিসার বলেন, সরকার সারা দেশে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে বদ্ধপরিকর। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বরাদ্দকৃত অনুদান পূজা কল্যাণ ট্রাস্টের মাধ্যমে দেশের সব মণ্ডপে সুষ্ঠুভাবে পৌঁছানো নিশ্চিত করা হয়েছে। এরপরেও যদি কোন মন্ডপে বরাদ্দ না পেয়ে থাকে তাদেরকে উপজেলা প্রশাসনে যোগাযোগ করে বরাদ্দ বুজে নেওয়ার আহবান জানান তিনি।

এসময় তিনি প্রতিমা বিসর্জনের সময় পর্যন্ত ব্যবস্থাপনা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব প্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করার পরামর্শ দেন।

সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি সুদৃঢ় রাখার ওপর গুরুত্ব দিয়ে উপজেলা নির্বাহী অফিসার আজান ও নামাজের সময় প্রয়োজনীয় নীরবতা বজায় রেখে দীর্ঘদিনের ঐতিহ্যগত চর্চা ধরে রাখার আহ্বান জানান। পবিত্র কোরআনের নির্দেশনার কথা উল্লেখ করে তিনি অন্য ধর্মের উপাস্য সম্পর্কে অবমাননাকর মন্তব্য থেকে বিরত থাকার ওপর গুরুত্বারোপ করেন।

কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে অপরাধীর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ডিনায়েল স্টেজে আমরা থাকতে চাই না। ডিনায়েল স্টেজ বলতে কেউ ধরা পরলেই আমি বলব সে পাগল এবং না বুঝে অঘটন ঘটিয়েছে এটা মনে হয় ঠিক হবে না, তাতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়। বরঞ্চ শুরুতে একটু ধাক্কা এলেও তদন্তসাপেক্ষে সঠিক পানিশমেন্ট হলে কিন্তু মন থেকে কষ্টটা মুছে যায়।’

ইউএনও অপরাধীর পরিচয় আড়াল না করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা সংস্থাগুলোকে নির্দেশ দেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে পুরোনো বা সম্পাদিত ঘটনার অপব্যবহারের মাধ্যমে গুজব ছড়ানোর চেষ্টা হলে তাৎক্ষণিকভাবে সত্যতা যাচাই করে দোষীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। একই সঙ্গে সচেতন যুবসমাজকে গুজব প্রতিরোধে সঠিক তথ্য প্রচারে ভূমিকা রাখার আহ্বান জানান।

পরিদর্শন কালে তার সাথে চরনিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা আইসিটি অফিসার হাবিবুল্লাহসহ স্থানীয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, কল্যাণ ট্রাস্ট এবং পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এসকে/এমএ

আরও পড়ুন : সাংবাদিক আলিফ হত্যা: দুর্গাপুরে অপূর্ব গ্রেফতার

এসকেনিউজ২৪ | সত্যের পথে কলমের সাথে | নেত্রকোনার খবরসহ দেশ-বিদেশের সর্বশেষ সংবাদে চোখ রাখুন 

One thought on “সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর দুর্গোৎসব উদযাপন করতে কঠোর উপজেলা প্রশাসন”

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়ায় তাঁতী দলের কর্মী সম্মেলন, কেন্দ্রীয় কমিটি নিয়ে নতুন দাবি

সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর দুর্গোৎসব উদযাপন করতে কঠোর উপজেলা প্রশাসন

প্রকাশের সময় : ১১:৪৭:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬