ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক আলিফ হত্যা: দুর্গাপুরে অপূর্ব গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি :

নেত্রকোণার দুর্গাপুরে গুলিতে নিহত সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ হত্যা মামলায় অপূর্ব (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত ১৭ অক্টোবর রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় অপূর্বকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, অপূর্ব ২০২৫ সালে পুলিশের উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম হত্যা মামলারও এজাহারভুক্ত আসামি।

উল্লেখ্য, গত ১৫ অক্টোবর রাতে নেত্রকোণার দুর্গাপুরের উৎরাইল বাজারে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ। এ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছিলেন স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা।

সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডে গ্রেপ্তার অপূর্বর সম্পৃক্ততা এবং ঘটনার নেপথ্যে জড়িত অন্যদের শনাক্তে তদন্তের অগ্রগতি এখন গুরুত্বপূর্ণ।

এসকে/এনএম

আরও পড়ুন : নেত্রকোণায় পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার

এসকেনিউজ২৪ | সত্যের পথে কলমের সাথে | নেত্রকোনার খবরসহ দেশ-বিদেশের সর্বশেষ সংবাদে চোখ রাখুন

One thought on “সাংবাদিক আলিফ হত্যা: দুর্গাপুরে অপূর্ব গ্রেফতার”

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়ায় তাঁতী দলের কর্মী সম্মেলন, কেন্দ্রীয় কমিটি নিয়ে নতুন দাবি

সাংবাদিক আলিফ হত্যা: দুর্গাপুরে অপূর্ব গ্রেফতার

প্রকাশের সময় : ০২:৫২:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬