ঢাকা ১০:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জে দুর্গাপূজা উপলক্ষ্যে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার ও জেলা প্রশাসক

শফিকুল বারি, ​সুনামগঞ্জ প্রতিনিধি: 

শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জ সদর থানা এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

​শনিবার (১৭ অক্টোবর ২০২৬) সকাল থেকে সুনামগঞ্জের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, পিপিএম এবং জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান সদর থানা এলাকার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন।

​পরিদর্শনকালে পুলিশ সুপার ও জেলা প্রশাসক মণ্ডপগুলোর সার্বিক পরিবেশ ও নিরাপত্তাব্যবস্থার খোঁজখবর নেন।

একই সাথে তাঁরা পূজামণ্ডপে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট পূজা উদযাপন কমিটি ও মণ্ডপ কর্তৃপক্ষের সাথে মতবিনিময় করেন এবং পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাকিবুল হাসান রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা এবং স্থানীয় পূজা উদযাপন পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এসকে/এসএস

আরও পড়ুন : বেনাপোলে পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ ভ্যান চালক আটক

এসকেনিউজ২৪ | সত্যের পথে কলমের সাথে | নেত্রকোনার খবরসহ দেশ-বিদেশের সর্বশেষ সংবাদে চোখ রাখুন

One thought on “সুনামগঞ্জে দুর্গাপূজা উপলক্ষ্যে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার ও জেলা প্রশাসক”

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়ায় তাঁতী দলের কর্মী সম্মেলন, কেন্দ্রীয় কমিটি নিয়ে নতুন দাবি

সুনামগঞ্জে দুর্গাপূজা উপলক্ষ্যে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার ও জেলা প্রশাসক

প্রকাশের সময় : ০৭:০১:৫১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬