
পূর্বধলা প্রতিনিধি :
পূর্বধলায় অবৈধভাবে বালু উ উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত একটি শ্যালুমেশিন জব্দ করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলার সদর ইউনিয়নের শালদিঘা গ্রামের লাউয়ারি ধলেশ্বরী নদীর নয়াপাড়া চরে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাহ উদ্দিন মাহমুদ। এ সময় পূর্বধলা থানা-পুলিশের সদস্যরা তাকে সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ধলেশ্বরী নদীর চর থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। তবে অভিযানের সময় ঘটনাস্থলে বালু উত্তোলনের সঙ্গে জড়িত কাউকে পাওয়া যায়নি। পরে বালু উত্তোলনে ব্যবহৃত একটি শ্যালুমেশিন জব্দ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাহ উদ্দিন মাহমুদ বলেন, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়ে একটি শ্যালুমেশিন জব্দ করা হয়েছে। অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসকে/এনএন
আরও পড়ুন : রবীন্দ্রনাথ ঠাকুরকে সংস্কৃতির কাল্ট বানানো যাবে না~ এনামূল হক পলাশ
এসকেনিউজ২৪ | সত্যের পথে কলমের সাথে
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 



















