ঢাকা ০৯:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
দুর্গাপুরে দোকানে বসে থাকা অবস্থায় হামলা, মাথা-গলাসহ শরীরে গুলির চিহ্ন

নেত্রকোনায় সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যা

নেত্রকোনা প্রতিনিধি :

নেত্রকোনার দুর্গাপুরে লুৎফুজ্জামান আলিফ ফকির নামে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উতরাইল বাজারে একটি দোকানে বসে থাকা অবস্থায় এ হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা মোটরসাইকেলে এসে তাঁকে লক্ষ্য করে একাধিক গুলি ছুড়ে পালিয়ে যায়।

নিহত লুৎফুজ্জামান আলিফ ফকির বেসরকারি আইপিটিভি চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন। ওই পেজে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে লেখালেখি করতেন তিনি। তাঁর গ্রামের বাড়ি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সুনই গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে উতরাইল বাজারের একটি দোকানে বসে গল্প করছিলেন আলিফ ফকির। এ সময় মোটরসাইকেলে করে দুই যুবক সেখানে এসে তাঁকে লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি ছোড়ে। গুলির শব্দ শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা মোটরসাইকেলে করে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমদ জানান, নিহত সাংবাদিকের মাথা, গলা ও বুকসহ শরীরের বিভিন্ন স্থানে অন্তত তিনটি গুলির চিহ্ন পাওয়া গেছে। হত্যাকাণ্ডের ঘটনা তদন্ত করা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।

এর আগে গত বছরের ১০ নভেম্বর দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদীর তেরিবাজার ঘাট এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছিলেন আলিফ ফকির। ওই সময় তাঁকে কুপিয়ে জখম করা হয়। হামলায় বাধা দিতে গেলে তাঁর সঙ্গে থাকা এক সহকর্মীকেও অস্ত্র দেখিয়ে ধাওয়া করেছিল হামলাকারীরা।

তবে সর্বশেষ হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত এবং কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

এসকে/এনএম

আরও পড়ুন : নেত্রকোনায় পুলিশের চেকপোস্টে ইয়াবাসহ তরুণ আটক

এসকেনিউজ২৪ |সত্যের পথে কলমের সাথে 

One thought on “নেত্রকোনায় সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যা”

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়ায় তাঁতী দলের কর্মী সম্মেলন, কেন্দ্রীয় কমিটি নিয়ে নতুন দাবি

দুর্গাপুরে দোকানে বসে থাকা অবস্থায় হামলা, মাথা-গলাসহ শরীরে গুলির চিহ্ন

নেত্রকোনায় সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যা

প্রকাশের সময় : ১০:৪৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬