ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনায় চারা বিতরণ, ৮ পরিবার পেল ৮০ হাজার টাকা সহায়তা

মোঃ ইকবাল কবির : 

নেত্রকোনা সদরে শিক্ষার্থীদের পরিবেশ সচেতন করে তুলতে  ২১০টি ফলজ গাছের চারা বিতরণ এবং ৮টি হতদরিদ্র পরিবারের মাঝে মোট ৮০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা সেরা (SERAA)।

বুধবার (১৪ অক্টোবর) সকালে আমলি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গ্রাম উন্নয়ন সংস্থার সহযোগিতায় আয়োজিত ‘Tree Plantation Program-2026’-এর আওতায় শিক্ষার্থীদের মধ্যে ফলজ চারা বিতরণ করা হয়।

পরে ‘Livelihood Program-2026’-এর আওতায় ৮টি অসহায় পরিবারকে জীবনযাত্রার মানোন্নয়নে প্রত্যেককে ১০ হাজার টাকা করে অফেরতযোগ্য আর্থিক সহায়তা দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেত্রকোনা সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের সুপারভাইজার ফাল্গুনী আক্তার, গ্রাম উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাহিদুর রহমান এবং সেরার (SERAA) ডিরেক্টর-প্রোগ্রাম মো. আলী উছমান।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও পুষ্টির চাহিদা পূরণে বৃক্ষরোপণ গুরুত্বপূর্ণ। পাশাপাশি আর্থিক সহায়তার মাধ্যমে অসহায় পরিবারগুলোকে স্বাবলম্বী করার উদ্যোগ প্রশংসনীয়।

এসকে/এফআর

আরও পড়ুন : অনলাইন জুয়ার অভিযোগে ছাত্রদল সভাপতি গ্রেফতার

এসকেনিউজ২৪ | সত্যের পথে কলমের সাথে

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

সাংবাদিক আলিফ হত্যা : অপূর্বর ফের ৪ দিনের রিমান্ড

নেত্রকোনায় চারা বিতরণ, ৮ পরিবার পেল ৮০ হাজার টাকা সহায়তা

প্রকাশের সময় : ০৮:৪৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬