ঢাকা ১০:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পূর্বধলায় ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ : অভিযুক্ত পলাতক

পূর্বধলা প্রতিনিধি : 

নেত্রকোণার পূর্বধলায় ৮০ বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৬৫ বছর বয়সী দৌলত আলী নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ভুক্তভোগীর ছেলের অভিযোগের ভিত্তিতে তদন্ত শেষে মামলাটি নথিভুক্ত করেছে পুলিশ। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছেন।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বুধবার সকালে ভুক্তভোগীর শারীরিক পরীক্ষা নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে সম্পন্ন হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ৭ অক্টোবর দুপুর ২টার দিকে ওই বৃদ্ধা নিজ ঘরে একা শুয়ে ছিলেন। এ সময় অভিযুক্ত ব্যক্তি কৌশলে ঘরে প্রবেশ করে দরজা বন্ধ করে দেন। পরে বৃদ্ধার মুখ চেপে ধরে তাঁকে ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এর আগে আট থেকে দশ দিন ধরে অভিযুক্ত ব্যক্তি তাঁকে বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দিয়ে আসছিলেন বলেও এজাহারে দাবি করা হয়েছে।

এজাহারের বিবরণ অনুযায়ী, ঘটনার সময় এক প্রতিবেশী নারী বৃদ্ধার সঙ্গে দেখা করতে গিয়ে ঘরের দরজায় ধাক্কা দেন। ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে তিনি অন্য একটি দরজা দিয়ে ঘরে প্রবেশ করেন। এ সময় ঘটনাটি দেখে চিৎকার করলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, অভিযোগ পাওয়ার পর তদন্ত করে মামলাটি নথিভুক্ত করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ঘটনাটির তদন্ত চলছে। অভিযোগের সত্যতা আদালতে প্রমাণিত না হওয়া পর্যন্ত অভিযুক্তকে দোষী হিসেবে বিবেচনা করা যাবে না।

এসকে/এনএন

আরও পড়ুন : ময়মনসিংহে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বিআরটিএ-র সচেতনতামূলক কর্মশালা ও কুইজ প্রতিযোগিতা

এসকেনিউজ২৪ | সত্যের পথে কলমের সাথে

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়ায় তাঁতী দলের কর্মী সম্মেলন, কেন্দ্রীয় কমিটি নিয়ে নতুন দাবি

পূর্বধলায় ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ : অভিযুক্ত পলাতক

প্রকাশের সময় : ০৬:৪৯:০৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬